1. admin@auchsangbad.com : admin :
তারেক রহমান ও জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

তারেক রহমান ও জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১২ আগস্ট-২০২৩)বিকেল ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাসাস অধ্যাপক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি,জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ। মানববন্ধন থেকে অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেয়া সাজা প্রত্যাহারের দাবী জানানো হয়।মানববন্ধনে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা,মোজাহারুল ইসলাম,যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার,জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা,জেলা জাসাসের সদস্য সিচব মোঃ হুমায়ূন কবির আনাফ,যুগ্ম আহবায়ক আজিম মল্লিক টিটন,এম এইচ ফয়সাল,সদস্য মোঃ রাজিউর রহমান রাজাসহ জেলা জাসাসের অন্যান্য সদস্য,বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।এদিকে মানববন্ধন শেষে সদ্য কারামুক্ত দিনাজপুর সদর উপজেলা কুষকদলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সবুজ,সদস্য মোঃ আজমির হোসেন লাবু,

মোঃ লাবু ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কেয়ার টেকার শরিফুল ইসলামকে কৃষকদলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!