
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গাজীপুর থেকে দুটি মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের ছোট বড় ১০০টি হাঁড় সহ কঙ্কাল চুরি মামলার আসামি মো: আব্দুল আজিজ(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কমলাপুর রেলওয়ে থানা থেকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তায় কঙ্কাল চুরি মামলার আসামী ময়মনসিংহ জেলার অষ্টধার সেনপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো: আব্দুল আজিজ(২৭) কে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।আসামির কাছ থেকে দুইটি মাথার খুলি সহ বিভিন্ন অঙ্গের ছোট বড় ১০০টি হাঁড় উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।