1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ভৈরবে সাতমুখী বিলে সরকারি খাস জমি লীজ নিয়ে ২ পক্ষের চরম দ্বন্ধ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ভৈরবে সাতমুখী বিলে সরকারি খাস জমি লীজ নিয়ে ২ পক্ষের চরম দ্বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জে জেলা প্রতিনিধিঃ
ভৈরবে সাত মুখী বিলে সরকারি খাস জমি লীজ নিয়ে দীর্ঘদিন ধরে ছিদ্দিক মিয়া ও আতাউল্লাহ মিয়ার মাঝে চরম বিরোধ চলছে।বিরোধের জেরে গত শনিবার সকালে আতাউল্লাহর নেতৃত্বে ৩/৪শ যুবক ও কিশোর দেশীয় অস্ত্র নিয়ে ছিদ্দিক মিয়ার ভাড়া বাসার ১৫ টি পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে ও আতাউল্লাহর লোকজন প্রতিদিন বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের নানা ভয়ভীতি ও হুমকি–ধমকি দিচ্ছে।তাই তাদের ভয়ে ভাড়াটিয়ারা ঘরে ঢুকতে না পরায় রান্না-বান্না ও খাওয়া-দাওয়া ও কাজ কর্ম করতে না পারায় মানবেতর জীবন–যাপন করছে। ভাড়াটিয়ারা দিন–আনে দিন খায় আর্থিক অস্বচ্ছলতার কারনে অন্য কোথা ও বাসা ভাড়া নিতে পারছেনা বলে ভোক্ত ভুগী পরিবারগুলোর।ঘটনার পর খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে ২ দিন পর ঘরের তালা খুলে দেয় আতাউল্লার লোকজন।স্থানীয়রা জানান, সাতমূখী বিল সরকারি ভূমিহীনদের অধিকার।কিন্ত বর্তমানে কতিপয় প্রভাব শালীরা বন্দোবস্ত এনে তারা নিজেরা দখলে করে জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।এ বিষয়ে বন্দোবস্তকারি ছিদ্দিক মিয়া জানান,তিনি ১৯৮২ সালে সরকারের কাছ থেকে সাতমূখী বিলের ৪ একর ভূমি লিজ নিয়েছেন।যার দাগ নং ও কলমি নকশা করা আছে।পরে স্থাপনা করে ভূমিহীনদের কে মাসিক ৫শ টাকা বাড়ি ভাড়া দিয়েছেন। অসহায় মানুষ কম টাকায় ভাড়া নিয়ে থাকছেন।কিন্ত পরবর্তীতে ভূমি দস্যু আতাউল্লাহ মিয়া একই দাগে লিজ নিয়ে ১৯৮৫ সালে মাঠ রেকর্ড করে তার চিহ্নিত করা কলমি নকশার জমি দখল নিতে আদালতে ৩ টি মামলা দায়ের করেছে।এর মধ্যে ২টি মামলার রায় আমার পক্ষে এসেছে।আর অন্য একটি মামলা চলমান রয়েছে।মামলা চলমান অবস্থায় সে আমার নামে ভৈরব থানায় একটি অভিযোগ করলে আমি জমির সমস্ত কাগজপত্র নিয়ে থানায় ওসির সাথে দেখা করেছি।ওসি আমার কাগজ দেখে পরে সমস্ত কাগজপত্র আমাকে ফেরত দিয়েছে।এর পর গত শনিবার আতাউল্লাহ মিয়া ৩/৪শ লোকজন নিয়ে আমার কাছে ১০ লাখ টাকা দাবী করে।টাকা দিলে নাকি আমার ঝামেলা শেষ।এতে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে তার লোকজন আমার ভাড়াটিয়াদেরকে মারধোর করে জোর করে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে দেয়।পরে আমি ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে আমার ভাড়াটিয়াদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।তারা ঘরে ঢুকতে পারছেনা। নিরাপত্তাহীনতায় আছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত আতাউল্লাহ মিয়া বলেন,মাঠ রেকর্ড,পরচা,নকশা,খাজনা অনুযায়ী জমির মালিক তিনি।তার ঘরে তিনি তালা দিয়েছেন।ভাড়াটিয়াদের কে অন্য কোথা ও ভাড়া নিতে বলেছেন বলে ও জানান তিনি।এ সময় তিনি আরো জানান,কাগজ পত্র অনুযায়ী যদি প্রমাণ হয় জমি ছিদ্দিক মিয়ার তাহলে তাকে জমি দিয়ে দিবো।এ বিষয়ে স্থানীয়ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সায়দুল্লাহ মিয়ার বাসায় ২ বার সালিশী বৈঠকে কাগজপত্র যাচাই-বাচাই করে আমার পক্ষে রায় এসেছে।কিন্ত ছিদ্দিক মিয়া রায় মানে না।এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান,২ পক্ষের কাগজ পত্র দেখেছি।তবে আতাউল্লাহর ও তার লোকজন নিয়ে ছিদ্দিক মিয়ার ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে তালা দেয়ার খবর পেয়ে সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!