
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা সংবাদদাতাঃ ভৈরবে ২২ কেজি গাজাঁসহ ১ মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া(১৯)।সে হবিগঞ্জের মাধবপুরের মুড়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র।গ্রেফতারকৃতের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোরে ভৈরব জগন্নাথপুর এলকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা একটি চালের ড্রাম থেকে ২২ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।