1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৩০ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধন করা হয়েছে।রবিবার(২৩ জুলাই-২০২৩)সকালে প্রধান অতিথি হিসেবে এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।আমরা চিকিৎসক হতে পারতাম না।ডিসি-এসপি,মন্ত্রী,এমপি হতে পারতাম না।শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন।স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দৌড়গড়ায় পৌছে দিয়েছেন।বিএনপি-জামাতের বন্ধ করে দেয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছেন।তিনি বলেন,শুধু ডাক্তার হলেই হবে না,ভালো মানুষ হতে হবে।রোগীদের সেবা করতে হবে।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছে।দেশ এগিয়ে যাচ্ছে।আর কখনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু,মেট্রোরেলসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন।বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাঁচাতে ছোটাছুটি করেছে,ঠিক সেই মুহুর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন।জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা মানবসেবায় স্বরণীয় হয়ে থাকবে এদেশের মানুষের কাছে।দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃআনিচুর রহমান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএ’র সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার,সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস,দিনাজপুর স্বাচিবের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক ডাঃ আহাদ আলী,এম আব্দুর রহিম মেডিকেল ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান,ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালন করেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা ফারহা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!