1. admin@auchsangbad.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর ‍গুরুত্বারোপ মসিক প্রধান নির্বাহীর - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর ‍গুরুত্বারোপ মসিক প্রধান নির্বাহীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪১৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন,ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমে আর গুরুত্বারোপ করতে হবে।এ জন্য জনগণকে আরও বেশি সচেতন করতে হবে।গতকাল বৃহস্পতিবার(২০জুলাই)বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধান নির্বাহী কর্মকর্তা।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মহির উদ্দীন।তিনি বলেন,আমরা যদি চিপস,আইসক্রিম ইত্যাদির মোড়ক,বোতল বা যা কিছুতে পানি জমতে পারে এমন যা কিছু রয়েছে তা যথাস্থানে ফেলার অভ্যাস করতে পারি তবে এ এডিস মশার প্রাদুর্ভাব কমে আসবে।সভায় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ জানান,ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়মিত ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করে আসছে।সিটির ২৭৫ টি হটস্পটকে প্রাধান্য প্রতিটি ওয়ার্ডে নিবিড়ভাবে পরিচালনা করা হচ্ছে এ কার্যক্রম।এছাড়াও,সচেতনতামূলক কার্যক্রম এবং এডিস মশার লার্ভা সনাক্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমে এখন পর্যন্ত সিটির কোন নাগরিক স্থানীয়ভাবে এডিস মশার সংক্রমণে ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হয়নি।সভায় মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০২ দীপায়ন দাস শুভ,প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বলবুল আহমেদ,০৯ নং ওয়ার্ড কাউন্সিল শীতল সরকার সহ জেলা প্রশাসন,সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি,স্বেচ্ছাসেবক প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!