
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধি
ভৈরবে নকল ফেনসিডিল বিক্রির অভিযোগে থানার গাড়ী চালক কনষ্টেবল মাদিন খানকে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।বুধবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের আদেশে রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।জানাযায়,ভৈরব থানার পিকআপ ভ্যান চালক কনষ্টেবল মাদিন খান সোমবার রাতে শহরের নিউটাউন এলাকার বাসিন্দা আল-আমিনকে ফোন করে জানায় তার কাছে ১১ বোতল ফেনসিডিল আছে তা বিক্রি করবে। বার বার তাকে ফোন দিলে পরে সে থানার উপ-পরিদর্শক ওসমান গণিকে অবগত করে।পরে ওসমান গণির সোর্স হৃদয়ের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে মাদিন খানের বাসা থেকে ১১ বোতল ফেনসিডিল আনে।ফেনসিডিল আনার পর দেখা যায় বোতলের ভিতর চিনির সিরা।এগুলো নকল ফেনসিডিল। পরে ফেনসিডিল ক্রেতা টাকা ফেরত চাইলে মাদিনের সাথে তর্ক বিতর্ক হয়।পরে বিষয়টি লোকমুখে জানাজানি হয়।শুধু তাই নয় মাদিন খান থানায় যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পরেন।তিনি সাদা পোষাকে দূর্জয় মোড়ে দাড়িয়ে নিরাপদে মাদকের চালান পাচার করে বলে অভিযাগ রয়েছে।তবে এ বিষয়ে অভিযুক্ত মাদিন খান অভিযোগ অস্বীকার করে বলেন,তাকে ফাসাঁনো হয়েছে।