1. admin@auchsangbad.com : admin :
প্রধানমন্ত্রীর সকল অর্জন ম্লানকারী এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করতে হবে শান্তি সমাবেশে মেয়র কালাম - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

প্রধানমন্ত্রীর সকল অর্জন ম্লানকারী এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করতে হবে শান্তি সমাবেশে মেয়র কালাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
“এমপি এনামুল বাগমারায়‘আওয়ামীলীগ’প্রতিষ্ঠা করেছে। নারী কেলেঙ্কারী থেকে শুরু করে হেন কোনো অপরাধী কার্যক্রম নেই যা তার দ্বারা সংঘঠিত হয়নি।মাননীয় প্রধানমন্ত্রীর দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে তখন বাগমারায় প্রধানমন্ত্রীর সমস্ত অর্জনকে ম্লান করে দিতে যা করা দরকার এমপি এনামুল তাই করছে।তার অত্যাচারে বাগমারাবাসী অতিষ্ঠ।তাই এনামুলের ভয়ানক থাবা থেকে বাগমারাবাসীকে মুক্ত করতে হবে।”মঙ্গলবার(১৮ জুলাই)বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী-০৪(বাগমারা)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের কুকর্মের বিষয়ে মেয়র কালাম এমন কথা বলেন।দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।শান্তি সমাবেশে অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরো বলেন,‘জেএমবির কারণে এক সময় বাগমারা রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিল।রক্তাক্ত সেই বাগমারায় ফিরে এসেছিল শান্তির সুবাতাশ।কিন্তু এমপি এনামুলের কারণে শান্তির বাগমারায় অশান্তির বাতাস বইছে।তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি ও তার বাহিনীর দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।প্রতিটি আওয়ামী লীগ পরিবার ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার বাহিনী দ্বারা নির্যাতিত।বাগমারার মাটিতে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বিএনপি-জামায়াত ও জেএমপির প্রধান পৃষ্ঠপোষক। কাজেই এই অঞ্চলের মাটি ও মানুষ এমপি ও তার বাহিনীর হাতে নিরাপদ নয়।কাজেই এনামুলের হাত থেকে বাগমারাকে মুক্ত করতে পারলে বিএনপি-জামায়াতকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’শান্তি সমাবেশে বক্তার বলেন, ‘বাগমারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ আপামর জনসাধারণ এমপি এনামুল হক থেকে নিস্তার চায়।বাগমারার মাটিতে এমপি এনামুলের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে।বসন্তের কোকিল এনামুল হককে বাগমারা মাটিতে আর দেখতে চান না জনসাধারণ।’গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মো.আবু বাক্কার মৃধা মনসুর রহমান,তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দিন টিপু,শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,যুবলীগ নেতা মাস্টার মো.হাফিজুর রহমান,রাজশাহী জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু জাফর মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,মাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী,তাহেরপুর পৌর ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান তুহিন,তাহেরপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কোরবান হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!