1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নেত্রকোণায় সাংবাদিকের পরিবার ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নেত্রকোণায় সাংবাদিকের পরিবার ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক মামুনুর রশীদ মামুনের গ্রামের বাড়ীতে হামলা লুটপাটের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার ১১জুলাই সকাল ১১:৩০ টার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন,কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিবলী সাদিক খান,বক্তব্য রাখেন বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ,নময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আজাহারুল আলম,দৈনিক আমার বার্তা, ইয়াহিয়া আরিফ,দৈনিক আজকের খবর,শরৎ সেলিম, জাতীয় অর্থনীতি নজরুল ইসলাম খান,নব জাগরণ টিভি সম্পাদক ও প্রকাশক সোহানুর রহমান সোহান,ঢাকা প্রতিদিনের ব্যারো চীপ মাইনউদ্দিন উজ্জ্বল,সময়ের কন্ঠের কামরুল হাসান ও মিজানুর রহমান,দূর্জয় বাংলার মোহন মিয়া,প্রতিদিনের কাগজের এড শফিকুল ইসলাম, বাংলার প্রতিদিনের জোবায়ের হোসেন মাহাবুব,উর্মি বাংলার আব্দুল হাকিম প্রমুখ।নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামের তরুন তুখোড় সাংবাদিক মামুনুর রশীদ মামুন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেয়ায়,সাংবাদিকের দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য গত ৪ জুলাই আনুমানিক দুপুর ১ টায় ওমর ফারুক জুন্নুন এর নেতৃত্বে আইসিটি মামলার আসামী সহ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন ও বাড়ীর নারী-পুরুস সহ লোকজনদেরকে বেধড়ক ফিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।এ সময় সন্ত্রাসীরা মহিলাদের গায়ের অলংকার পাতি ছিনিয়ে নিয়ে বাড়ীঘর ভাংচুর করে। পুলিশ এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করার পর জামিনে মুক্তি পেলেও অপরাপর আসামিরা বাড়ীর লোকজনদেরকে স্বাভাবিক জীবন যাপনে বাধা সৃষ্টি করে প্রাননাশের হুমকি দিচ্ছে।ঘটনার বিবরণে প্রকাশ,ঈদ পূর্ববর্তী সাংবাদিক মামুনুর রশীদ মামুন বাড়ীতে গেলে,সন্ত্রাসীরা তা জানতে পারে।পরে তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া, গত ৪ জুলাই বেলা ১টার সময় সাংবাদিকের অবস্থানগত বাড়ীতে হামলা করে।এসয় তারা বাড়ীতে অবস্থানরত নারী-পুরষদের ফিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে লোকজনদরকে আহত করে।সন্ত্রাসীরা মহিলাদের পরিধিয় অলংকার পাতি ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের আঘাতে মমতা বেগম,মোনায়েম,আশিক, আনিস,সহ আরও অনেকে আহত হয়। তারা স্হানীয় দূর্গাপুর হাসপাতালে চিকিৎসা নেন।১৪/১৫ জনের সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন স্হানীয় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও ওমর ফারুক জুন্নুন। এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে স্হানীয় ভাবে দালালি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সন্ত্রাসীদের অনেকের নামে একাধিক মামলাও রয়েছে। উল্লেখ্য,হামলাকারীদের সাথে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য মোঃ জাকারিয়া কে অংশ গ্রহণ করেছিল বলে গেছে।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের পক্ষে একান্ত সচিব স্মারক লিপি গ্রহণ করেন। পরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়। তাৎক্ষণিক রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নেত্রকোণা পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!