
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম ফকির সদর সার্কেল এবং ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম(বার)দিকনির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার(৩রা জুলাই)রাত ১১ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী ওবদার মোড় সংলগ্ন ঈদগাহ মাঠ এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০২জন মাদক ব্যবসায়ীকে ৮ শত পিচ ইয়াবা সহ আটক করে।গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ মাহবুবুর রহমান(৩৪)পিতা-মোঃ ফিরোজ মিয়া,সাং-গোয়াল গাংগাইল,থানা-আখাউড়া,মোঃ জহিরুল ইসলাম(৪৫)পিতা মৃতঃ খোরশেদ আলম,সাং উজানীসার,থানা-সদর,উভয় জেলা ব্রাহ্মনবাড়ীয়া’দ্বয়’কে ৮০০(আটশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।