1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লার বিরুদ্ধে সাংবাদীককে প্রাণনাশের হুমকির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লার বিরুদ্ধে সাংবাদীককে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নাদিম মোল্লার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,মঙ্গলবার(২৭ জুন)করগাঁও ইউনিয়নে টি সি বি পন্য বিতরণ কালে টি সি বি পন্য কেনার জন্য আসা উপস্থিত সাধারণ মানুষ কর্তৃক এক অভিযোগের বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার কে জানানোর কারণে ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া কে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে।সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া চেয়ারম্যানের গালিগালাজ সহ হুমকি প্রদানের বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার কে মোবাইল ফোনে অবগত করার পর কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার সংবাদ মাধ্যম কে জানান চেয়ারম্যানের বিরুদ্ধে পত্রিকায় নিউজ হলে এই বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন।মঙ্গলবার ২৭ জুন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এর নিজ বাড়িতে টি সি বির পন্য বিতরণ কালে টি সি বি পন্য নিতে আসা কার্ড ধারী নারী ও পুরুষেরা টি সি বি পন্য না পেয়ে সংবাদ মাধ্যম কে অভিযোগ করেন যে তারা কার্ডধারি হয়েও সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে কোন টি সি বির পন্য পায় নাই। কার্ড ধারী নারী ও পুরুষদের এই অভিযোগের বিষয়ে জানার জন্য চেষ্টা কালে চেয়ারম্যান কে পাওয়া যায় নাই।পরবর্তীতে বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খাঁনজাদা শাহরিয়ার বিন মান্নান কে মুঠো ফোনে অবগত করার পর করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া কে তার মুঠো ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।এদিকে অনিয়মের কথা অস্বীকার করেছেন করঁগাও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা।
তিনি বলেন,টিসিবির পণ্য বিতরণে আমি কোন অনিয়ম করিনি।এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খাঁনজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন,’বিষয়টি আমি জেনেছি।লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে’।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!