1. admin@auchsangbad.com : admin :
মসিকের নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন মেয়র টিটু - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

মসিকের নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন মেয়র টিটু

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় আজ বেলা ১১ টায় খাগডহর এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র ০২ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাস্তবায়িত এবং পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার(পিএসটিসি)পরিচালিত এ স্বাস্থ্য কেন্দ্রে নাগরিকগণ গর্ভ,প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা,পরিবার পরিকল্পনা,নবজাতক ও শিশু সেবা,সংক্রামক ও সাধারণ রোগের চিকিৎসা ইত্যাদি সেবা পাবেন।এছাড়াও এ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় কেন্দ্রের পাশ্ববর্তী ৪৮ টি পয়েন্টে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে নাগরিকদের 8কাছে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।উদ্বোধন উপলক্ষ্যে নগর স্বাস্থ্য কেন্দ্র ০২ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর জন্য বিভাগ,সিটি কর্পোরেশন সহ অসংখ্য উন্নয়ন উপহার দিয়েছেন।সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ড্রেনের কাজ চলমান আছে।নতুন ওয়ার্ড সমূহের প্রতিটিতে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।চলমান উন্নয়ন প্রকল্প শেষ হলে সকল ড্রেন ও সড়কের নির্মাণ কাজ সম্ভব হবে।করোনা মহামারিসহ সকল সংকটে সর্বোস্ব দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, সবসময় থাকবো।তিনি আরও বলেন,এ স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের ফলে এ অঞ্চলের মানুষ হাতের কাছে এবং কম মূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে।মাননীয় প্রধানমন্ত্রীর সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতের যে অঙ্গীকার তা পূরণে ভূমিকা রাখবে এ স্বাস্থ্যকেন্দ্রসমূহ।স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একটি নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।ইতোপূর্বে ব্রাহ্মপল্লীতে নগর মাতৃসদন এবং জামতলা ও শম্ভুগঞ্জে নগর স্বাস্থ্যকেন্দ্র ০১ ও ০৩ উদ্বোধনের পর আজ খাগডহরে নগর স্বাস্থ্যকেন্দ্র ০২ উদ্বোধন করেন মেয়র।এছাড়াও এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অসহায় নারীদের মাঝে রেড কার্ড বিতরণ করেন মেয়র।এর মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন তারা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সভাপতির বক্তব্যে বলেন,এ নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৪০ টি সেবা প্রদান করা হবে।যেকোন প্রয়োজনে এ অঞ্চলের মানুষের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।এছাড়াও এ অনুষ্ঠানে সাবেক পৌর কমান্ডার আব্দুল মজিদ,৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার,মসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু,সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার ও কাউসার-ই-জান্নাত,

প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, পিএসটিসির হেড অব প্রোগ্রাম ডঃ মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!