1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
আইনের দেয়ালে ঘেরা অনিয়মের আখড়া - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

আইনের দেয়ালে ঘেরা অনিয়মের আখড়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:”রাখিব নিরাপদ,দেখাব আলোর পথ”এরকম স্লোগানে সেবার ব্রত নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এখন জায়েলিয়া যুগের মত রুপ নিয়েছে। সব ধরনের অনিয়মকে সাধারণ নিয়মে পরিনত করেছেন বর্তমানে দায়িত্বরত জেল সুপারিন্টেনডেন্ট ও জেলার। যোগদান করার পর থেকেই এই দুই কর্মকর্তা জড়িয়েছেন নানা অনিয়ম আর দুর্নীতিতে।ইতোমধ্যে বন্দিদের খাবার চুরি করে তা বাজারজাত কালে জনতা ও পুলিশের হাতে আটক,বন্দিদের নিম্নমানের খাবার পরিবেশন ও মাদকদ্রব্যে ছয়লাব রাজশাহী কেন্দ্রীয় কারাগার, টাকা ভর্তি হাত বাড়ালে কারাগারে নারী বাদে সব মেলে,জেলখানার ক্যান্টিনে দ্বিগুন দামে নিম্ন মানের খাবার,বন্দি বানিজ্য এখন রমরমা, ভিতরে খাবার,ওষুধসহ অন্যান্য কিছু পাঠাতে হলে দিতে হয় ঘুষ,ঘুষ দিলেই পাওয়া যায় হাসপাতালের আরামের বিছানা,বন্দীদের সাথে দেখা করতে বা ফোনে কথা বলতে দিতে হয় ঘুষ সহ বিভিন্ন শিরোনামে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে এসব বিষয়ে।সম্প্রতি জেল থেকে বেরিয়ে আসা কয়েকজন কয়েদির সূত্রে নতুনকরে জানা গেল, জেল মেডিকেলে রাইটার হিসেবে কাজ করছেন চন্দন কুমার নামের এক ধর্ষণ মামলার আসামী। তিনি এই কাজের পাশাপশি ঘুমের ওষুধ, গাঁজা,ফেন্সিডিল ও নেশাজাতীয় ওষুধ বিক্রির ব্যবসাও চালিয়ে যাচ্ছেন দেদারসে। তার আরেক সহযোগী গোদাগাড়ীর হেরোইন মামলার আসামী মাদক সম্রাট ফাইসাল।তিনি নগদ টাকা খাটিয়ে সামনে বিড়ি-সিগারেট বিক্রি আর আড়ালে মাদক বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন।এসব ব্যবসার ভাগ পাচ্ছেন কারারক্ষী থেকে শুরু করে জেল সুপারিন্টেন্ডেন্ট পর্যন্ত,কাজেই এখানে তাদের রাখা হয়েছে “নিরাপদ”!সূত্র বলছে,গত দেড় মাস আগে মহিলা ওয়ার্ডের ফাঁসির আসামীর কাছ থেকে একটি মেবাইল ফোন উদ্ধার করা হয়, বিষয় টি জানাজানি না করে ধামাচাপা দেন কারারক্ষীরা,এখানেও হয় মোটা অঙ্কের টাকা লেনদেন।এর আগে আনিসুর নামে এক কারারক্ষী,কয়েদীর স্ত্রী জাফরিন তামান্না নামের এক নারী’কে whatsapp এর ম্যাধমে কু-প্রস্তাব দিলে,ঐ নারী কর্তৃপক্ষকে জানান,কিন্ত এ বিষয়ের কোন ব্যবস্থা গ্রহন করেনি কারা কর্তৃপক্ষ।কেস টেবিল রাইটার তপন টাকার বিনিময়ে বন্দীদের থাকার সুব্যবস্থা করেন, মাদক বাণিজ্য সহ নানা অপকর্মের সাথেও জড়িত তিনি।জেল খানার জি মেইল এর তথ্য চুরির অভিযোগ ওঠে ডিআইজি প্রিজন অফিসের কারারক্ষী সুলতানের বিরুদ্ধে,জামাতের মিটিং করানোর অভিযোগ ওঠে কারারক্ষী নায়েক নাজমুলের বিরুদ্ধে! এছাড়াও কয়েদিদের মধ্যে কেস টেবিল রাইটার তপন,সুবেদার নূর মোহাম্মদ,যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত আসামী সিআইডি দুলাল সহ বেশ কয়েকজন এই অন্ধকার জগতের অপরাধ পরিচালনা করে থাকেন,আর এই অপরাধীদের যে কোন সমস্যায় তাদের “আলোর পথ” দেখান জেল সুপারিন্টেন্ডেন্ট ও জেলার সাহেব।জেলার নিজাম উদ্দিন’কে বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ফাঁসির আসামীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার,কারারক্ষী কর্তৃক কয়েদীর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া এবং নায়েক নাজমুলের সহযোগিতায় জামাতের মিটিং সম্পর্কে জানা নেই বলে জানান।তবে কারারক্ষী সুলতানের জিমেইল থেকে তথ্য চুরির বিষয়ে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানান।এসব বিষয়ে কথা বলতে সিনিয়র জেল সুপারিন্টেন্ডেন্ট আব্দুল জলিল’কে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!