1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে এসপি'র সংবর্ধনা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে এসপি’র সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬১ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ: ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূঞা পিপিএম।গতকাল (শনিবার ২৪ জুন)দুপুরে ময়মনসিংহ পুলিশ অফিসের কনফারেন্স রুমে এই সংবর্ধনা দেয়া হয়।ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,এনএসআই ময়মনসিংহের যুগ্ন পরিচালক মোঃ শরীফ উল হাসান।এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন,ক্রিকেট দলের ম্যানেজার মোঃ আঃ মোমেন খান,কোচ-হাবিবুল ইসলাম আলোক,অধিনায়ক সালেহীন রিফাত সাদসহ টিমের সকল খেলোয়ার গণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি,ফাল্গুনী নন্দী, শামীম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ,ফারুক হোসেন(তদন্ত ওসি)উল্লেখ্য গত এপ্রিল মাসে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বরগুনা জেলা ক্রিকেট দলের সাথে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের তিনদিনব্যাপী ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকায় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন(সেরা) ক্রিকেট দলের সকল খেলোয়াড়,সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বিজয়ী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।ক্রিকেট বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনছে।ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্ব চিনতে পেরেছে। আপনারা দল এবং ময়মনসিংহবাসীকে সম্মানিত করেছেন।দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছর এভাবে চলমান থাকলে আমরা আরো উন্নত সমৃদ্ধশালী হবোই হবো।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন,আমরা ক্রিকেট সহ সকল খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে কাজ করছি।খেলোয়াড়রা যাতে বৃষ্টির সময়ও খেলতে (চর্চা)পারে এ জন্য ময়মনসিংহে ইনডোর ক্রিকেট মাঠ তৈরীর চেষ্টা করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই করতে পারবো। ময়মনসিংহ ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও খেলোয়াড় ছিলেন।তার জৈষ্ঠ্য ছেলে শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াবিদ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ।তার হাত ধরে ক্রীড়া জগত অনেক উন্নতি হয়েছে।আজকের এই সংবর্ধনার উদ্দেশ্য হলো আপনাদেরকে অনুপ্রানিত করা। আপনারা যাতে এই অর্জনকে ধরে রেখে সামনের দিনে ময়মনসিংহকে আরো এগিয়ে নিতে পারেন। শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সকল পর্যায়ে ময়মনসিংহ এগিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন,এই বিজয়কে পুজি করে আপনারা ধ্যানে জ্ঞানে ক্রিকেট এবং ক্রিকেটে ময়মনসিংহের উন্নতি নিয়ে ভাবুন।যাতে একদিন বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারে।ক্রীড়া জগতের উন্নতি হলেই জঙ্গিবাদ,

মাদক ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়ে তুলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!