
শাহ সারওয়ার জাহান,কিশোরগঞ্জ প্রতিনিধি
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিজেই জায়গা দখল করতে লোহার শাবল নিয়ে মাঠে নেমে পড়েছে।জানাগেছে,কিশোরগঞ্জ সদরের যশোদল গোয়ালা পাড়া গ্রামের মৃত আঃ মোতালিব এর পুত্র মিজানুর রহমান শিক্ষানবীশ আইনজীবী হিসেবে দীর্ঘ দিন যাবত ঢাকায় অবস্হান করায় অপর সহোদর বড় ভাই গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাছির উদ্দিন বাচ্চু ছোট ভাইয়ের জায়গা দখলে নেয়।অতি সম্প্রতি মিজানুর রহমান তার পৈতৃক সম্পওিতে বসবাস করতে এসে জায়গার সঠিক বন্টন করার উদ্যোগ নিলে বাধ সাধে বাছির উদ্দিন বাচ্চু ও তার পরিবারের লোকজন।
ছোট ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে
আঘাত প্রাপ্ত জখমী মিজানকে ১৯ জুন ২০২৩ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা দাবী করায় মিজানুর রহমানের উপর হামলা করলে বাঁধা দিতে গেলে তার স্ত্রী মর্জিনা রহমান কে ও বড় ভাসুর বাছির উদ্দিন বাচ্চু ও তার লোকেরা লাঞ্ছিত করেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মোঃ বাছির উদ্দিন বাচ্চু(৫৬)রেবেকা খানম(৫২)বাহার উদ্দিন রাহাত(২১)কে আসামী করে আইনগত প্রতিকার পাইতে আইন শিক্ষানবীশ মোঃ মিজানুর রহমান অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানা কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা স্বিকার করেছেন।একজন উপ পরিদর্শক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রদান সাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন।