1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবীতে দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবীতে দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
জামালপুরের বাংলানিউজ২৪ডমকম ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের(রেজি নং রাজ-৫৭৯/৮৬)ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।সোমবার(১৯ জুন-২০২৩)সকাল ১১টায় দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান গণমাধ্যমকর্মীরা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,সাংবাদিক নাদিম হত্যার পিছনে যারা জড়িত তাদের প্রত্যেককে দ্রুতবিচার আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এছাড়াও আগামী সাধারণ নির্বাচনের আগে সাগর-রুনি হত্যার বিচারসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাংবাদিকদের উপর নির্যাতন ও খুনের বিচার করতে হবে।একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবী জানানো হয় সমাবেশে। বক্তারা বলেন,অপরাধীদের বিরুদ্ধে চার্জশীট দিতে তদন্তকারী কর্মকর্তাদের এত হাত কাপে কেন? আইন প্রয়োগকারী সদস্যের চেয়ে কি অপরাধীরা বেশি শক্তিশালী?আমরা দেখতে চাই-যারা সাংবাদিকদের হত্যা করেছে,সাংবাদিকদের সন্তানদের এতিম করেছে তাদের এই সরকারের আমলেই বিচার হয়েছে।মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে)সাবেক সহ-সভাপতি চিত্ত ঘোষ।দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্টের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)নেতা কামরুল হুদা হেলাল, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আব্দুর রহমান,গবেষক ও কলামিস্ট আজহারুল আজাদ জুয়েল,ডিবিসি নিউজের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন, ইউনিয়নের কোষাধ্যক্ষ ও মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক সরদার জুয়েল,দীপ্ত টিভি’র জেলা প্রতিনিদি সুলতান মাহমুদ,বিটিভি’র মোফাচ্ছিরুল রাশেদ মিলন, নাগরিক টিভি’র আবুল কাশেম, কালবেলা’র তনুজা শারমীন,দেশ রুপান্তরের কুরবান আলী প্রমুখ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।উল্লেখ্য,গত ১৪ জুন ২০২৩ বুধবার ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ বাজারের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান।এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর আড়াইটার দিকে তার মৃত্য হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!