1. admin@auchsangbad.com : admin :
আহত নারীকে দেখতে হাসপাতালে এসপি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আহত নারীকে দেখতে হাসপাতালে এসপি

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী (৪৫)গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণ থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন নারী।গতকাল শুক্রবার(১৬ জুন)রাতে ভালুকা সীডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা তাকে উদ্ধার করে সিডস্টোরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পুলিশ জানায়,গাজীপুরের শ্রীপুরের রিদিশা গার্মেন্টসে কাজ শেষে দুই সন্তানের জননী ওই নারী মিনিবাসে করে মাওনা চৌরাস্তা থেকে ভালুকা ফিরছিলেন।পথে ভালুকার সিডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে যান।তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক,হেলপার ও সুপারভাইজার।সাহসী নারী নিজেকে রক্ষায় বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হন। এঘটনায় এ ঘটনায় বাসের চালক-হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন-বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাকিব(২১),হেলপার ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ(২০)ও সুপারভাইজার একই উপজেলার আনন্দ দাস(১৯)এ ঘটনায় বাসটি জব্দ করা হয় বলে জানিয়েছেন ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন।শনিবার(১৭ জুন)আহত নারীর চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহায়তা দিতে মমেক হাসপাতালে ছুটে যান এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা পিপিএম।এ সময় আইনি সহায়তাসহ তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।এসপি বলেন,অপরাধীদের কোন ছাড় নেই,এরকম ঘটনা মোটেই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!