1. admin@auchsangbad.com : admin :
মুক্তিযোদ্ধা আরশাদ আলী কর্তৃক আবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ,তদন্তের দায়িত্ব এসপিকে  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মুক্তিযোদ্ধা আরশাদ আলী কর্তৃক আবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ,তদন্তের দায়িত্ব এসপিকে 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এবার আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে অভিযোগ করেন সাতক্ষীরার কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল,তদন্তের দায়িত্ব সাতক্ষীরার এসপিকে,৩ বীর মুক্তিযোদ্ধা সহ ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন।গত ২ মে ২০২৩ ইং সাতক্ষীরার কালীগঞ্জের পশ্চিম নারায়ণপুরের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল একই এলাকার আবুল হোসেন মোড়ল পিতা মোঃ আদর আলী মোড়ল এর বিরুদ্ধে প্রধান মন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে তিনি উল্লেখ করেন আবুল হোসেন সহ তার সহযোগীরা পরস্পর সন্ত্রাসী তারা পরসম্পদ লোভী প্রকৃতির ব্যক্তি ইতিপূর্বে আবুল হোসেন মোড়ল এর  বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার বাঁধানো ছবি ভাঙচুর ও পদদলিত করা সহ জাতীয় পতাকা পোড়ানো,কালীগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর আওয়ামী নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর লুটপাট সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং দেশত্যাগের হুমকি প্রদান,অন্যের জমি জোরপূর্বক জবর দখল করা সহ একাধিক মামলা চলমান রহিআছে।উক্ত ব্যক্তি সুকৌশলে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে এবং সন্ত্রাসবাহিনী গঠন করে ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ মানুষের উপর জুলুম জমি দখল মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ।সহ তার ছেলে রবিউল আলমের ক্রয়কৃত ও নিজ নামে রেকর্ডিয় সম্পত্তিতে নির্মিত বসতবাড়ি ভাঙচুর করে উক্ত জমি দখল করে নেয় এরপর গত ১০-৫-২০১৯ ইং তারিখ পবিত্র রমজান মাসে শুক্রবার দুপুর অনুমান ২:০০ ঘটিকার সময় স্থানীয় মসজিদের জুমার নামাজ শেষে মসজিদের বারান্দায় আবুল হোসেন মোড়ল তার সন্ত্রাসী বাহিনীর নিয়ে তাকে রোজাদার অবস্থায় মারপিট করে ও অকথ্য  ভাষায় গালিগালাজ করে এবং আবুল হোসেন আরশাদ আলী মোড়লের গালে চড় মারে দাড়ি ধরিয়া টানা হেছড়া করে মাটিতে ফেলে দেয় তার সাথে থাকা অন্যান্যরা তাকে মারপিট করে এবং মসজিদের দেয়ালের গ্রিলে ঈদ দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেন  তার চিৎকারে উপস্থিত মুসল্লী বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সহ,আজিজুর রহমান,মনসুর আলী,মোখলেসুর রহমান,মোঃ শহিদুল ইসলাম,মোঃ রুহুল আমিন সর্বসাং পশ্চিম নারায়ণপুর থানা কালিগঞ্জ জেলা সাতক্ষীরা সহ উপস্থিত মুসল্লীরা এগিয়ে আসলে আবুল হোসেন মোড়ল সহ অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যতা সৃষ্টি করে এবং পরদিন ১১, ৫ ২০১৯ ইং তারিখ স্থানীয় একাধিক পত্র পত্রিকা ঘটনাটি প্রকাশিত হয় এবং সেই দিন তিনি থানায় অভিযোগ করেন এবং থানা প্রশাসন বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধাদের ওপর ন্যস্ত করেন কিন্তু তারা দেরী করায় এবং মীমাংসা না করার কারণে আবুল হোসেন মোড়ল এরপর থেকে তার উপর আরো নির্যাতন বাড়িয়ে দেন একপর্যায়ে অসচ্ছল মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের নামে সরকারিভাবে একটি ঘর বরাদ্দ হলে সেই ঘর সরকারিভাবে উঠাইতে আসলে মোঃ আবুল হোসেন মোড়ল তার সন্ত্রাসীদের নিয়ে বাধা প্রদান করেন এবং মুক্তিযোদ্ধার উপর হামলা করেন তাই এখনো পর্যন্ত ঘরটি তুলতে পারেনি এবং বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়ির আশেপাশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোরাফেরা করে এবং নিয়মিত প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোন কুল কিনারা না পেয়ে তিনি প্রধান মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।এর আগে আরশাদ আলী মোড়ল আবুল হোসেনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ করলে,আবুল হোসেনকে থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন এবং তিনি জামিনে বের হয়ে আসেন।এ ব্যাপারে আবুল হোসেন মোড়লের কাছে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল এর অভিযোগ মিথ্যা ও বানোয়াট তিনি তার সাথে এমন কিছু কখনো করেনি আর করার ইচ্ছেও নেই বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!