1. admin@auchsangbad.com : admin :
রাসিক নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবারও কাউন্সিলর হচ্ছে রাসেল - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাসিক নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবারও কাউন্সিলর হচ্ছে রাসেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৫০ বার পঠিত

রাজশাহী ব্যুরো:”মা বোনেরা বেঁধেছে জোট, টিফিন ক্যারিয়ারে দিবে ভোট” এমন শ্লোগান দিয়ে দিনরাত এক করে দিচ্ছেন ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পদপ্রার্থী রাসেল জামানের সমর্থকরা। প্রতিদিন সকাল সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের টিফিন ক্যারিয়ারে ভোট চেয়ে উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিচ্ছেন সমর্থকরা।প্রচার প্রচারণার অংশ হিসেবে শুক্রবার(৯ জুন)বিকালে হাজার হাজার সমর্থক নিয়ে মিছিল করেছেন রাসেল ও তার সমর্থকরা।মিছিল শেষে বর্তমান কাউন্সিলর রাসেল জামানের সাথে কথা বললে তিনি জানান আমি এই ওয়ার্ডবাসির সেবা করার প্রত্যয় নিয়ে গত ২১ সালের ৭ অক্টোবর উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।সেসময় আমার প্রতিদ্বন্দ্বী ছিল চারজন এবং চার প্রার্থীর মোট ভোটের ডবল ভোট পেয়েছিলাম আমি।আমি মনে করি এই ওয়ার্ডের সকল মানুষ ভালবাসার ফসল হিসেবে, বিপুল ভোট ব্যবধানে বিজয়ী করেছিলেন। আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। মাত্র দেড় বছরের ব্যবধানে আমি যা উন্নয়ন করেছি, তা বিগত দিনের কোন কাউন্সিলর এমন উন্নয়ন দেখাতে পারেনি।তবে আমি যে উদ্দেশ্য নিয়ে জানপ্রতিনিধি হয়েছি এবং আল্লাহ সহায় থাকলে আবারও হবো,আমার সেই কাঙ্খিত উদ্দেশ্য শেষ হয়নি।আমার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারিনি।বিগত দেড় বছরের সেবার বিষয়ে কথা বললে তিনি বলেন,আমি এই দেড় বছরে ওয়ার্ডবাসির কি সেবা করতে পেরেছি, তার প্রতিফলন আজকের এই গণজোয়ার।আমি ভাল না হলে আমার ডাকে কেউ আসতো না।গত নির্বাচনে কিছু মানুষ আমার থেকে দুরে ছিল।কিন্তু এবার সবাই আমাকে সমর্থন দিয়েছে এবং টিফিন ক্যারিয়ারে ভোট চাচ্ছেন।সর্বপরি আমি বলবো,এই ওয়ার্ডবাসি শুধু আমার জন্যই নয়,রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিবে।এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের পাশে থাকবে।তারপরও আসন্ন ২১ জুন নির্বাচনে দলমত নির্বিশেষে,আমার টিফিন ক্যারিয়ার ও মেয়র হিসেবে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ রইলো।এদিকে আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে এই ওয়ার্ডের ভোটারদের মাঝে উষ্ণ আনন্দ বিরাজ করছে।নগরীর প্রায় প্রতিটি এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী একাধিক থাকলেও ৯ নং ওয়ার্ডে রাসেল জামানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক অফিসার বলেন,আমরা প্রতিটি ওয়ার্ডের খোঁজ খবর নিচ্ছি।এরমধ্যে রাসেল জামানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।গত নির্বাচনে রাসেল ধারে গোড়ে কেউ যেতে পারেনি,এবার তো তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী নাই। যার কারনে ধরে নেওয়া যাচ্ছে,এই ওয়ার্ডে আবারও আগমী কাউন্সিলর রাসেল জামান।
উল্লেখ্য,গত নির্বাচনে রাসেল জামান টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩৭১৯, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক কাউন্সিলর ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৫৪৭,রেডিও প্রতীক পেয়েছিলেন ৮৩১,ঘুড়ি প্রতীক পেয়েছিলেন ৩৬ এবারের প্রতিদ্বন্দ্বী সাইফুল্লুাহ শান্ত করাত প্রতীক পেয়েছিলেন ৪৭।৯ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৯৫৪৪।এরমধ্যে নারী ভোটার ৫০৬৪ এবং পুরুষ ভোটার ৪৪৮০।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!