
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাসেদের নেতৃত্বে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সমগ্র উপজেলা এলাকায় চুরি সহ মাদক, জুয়া ও অপরাপর অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার ৫নং গাংগাইল ও ৬নং রাজগাতী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে জনসাধারনের সাথে সরাসরি পরিচিতি এবং অপরাধ নিয়ন্ত্রনে জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,আসন্ন ঈদুল আজহাকে সামনে রেথে যাতে কোন অবস্থাতে গরু চুরি হতে না পারে এর জন্য গ্রাম পুলিশ সহ নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।পরে নান্দাইল উপজেলা সদরে যাবার পথে অনির্ধারিতভাবে নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,দপ্তর সম্পাদক রমজান আলী, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন সহ প্রমুখ।