1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:তাজরিনা তৈয়ব কে কিশোরগঞ্জ জেলা সদর জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত আর এম ও পদে বদলী করা হয়েছে। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:তাজরিনা তৈয়ব কে কিশোরগঞ্জ জেলা সদর জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত আর এম ও পদে বদলী করা হয়েছে।

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

রুহুল আমীন রাজু,বিশেষ প্রতিনিধি:-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:তাজরিনা তৈয়ব সরকারি বিধি অমান্য করে তার কর্মস্হলের বাহিরে সরকারি গাড়ী নিয়ে যাওয়া এবং এক জায়গার দুর্ঘটনা নিজস্বার্থের জন্য অন্য জায়গা দেখিয়ে কটিয়াদীমডেল থানায় মিথ্যা জিডি করায় তাকে তার বর্তমান পদবী থেকে অবনমন করে কিশোরগঞ্জ সদরে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভার প্রাপ্ত আর এম ও করে বদলী করা হয়েছে।ঘটনার বিবরনে জানা যায়,গত ৩ মে কটিয়াদী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাজরিনা তৈয়ব সরকারি নির্দেশ অমান্য করে সরকারি গাড়ী নিয়ে ঢাকা যান।ঐ দিনই গাড়ীটি আসার পথে উক্তগাড়ীটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পরানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দক্ষিনে মোয়াজ্জেমের বাড়ী সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা অন্য একটি গাড়ীর সাথে দুর্ঘটনা ঘটে যার ফলে সরকারি গাড়ী টির ব্যাপক ক্ষতি হয়।দুর্ঘটনার সময় গাড়ীর ড্রাইভার ব্যতীত গাড়ীতে অন্য কেউ ছিল না।ঘটনাটি এলাকায় জানা জানি হলে তরিঘরি করে ডা:তাজরিনা তৈয়ব ঘটনাটি ধামাচাপা দিতে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানে সঠিক দুর্ঘটনার স্হল উল্লেখ না করে নিজ কর্মস্হলের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা নামক স্হান উল্লেখ করে মিথ্যা জিডি করেন।এ দিকে শিবপুর মডেল থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন দুর্ঘটনাটি শিবপুর থানায়ই হয়েছে। উক্ত ঘটনার পরে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা:সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে,তবে তিনি স্বীকার করেন দুর্ঘটনাটি নরসিংদী জেলার শিবপুর উপজেলাতেই ঘটেছে। পরবর্তিতে ডা:তাজরিনা তৈয়ব দ্রুততার সাথে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তার উল্লেখিত কৃতকর্মের জন্য তিনি সরকার ও জনগনের নিকট সমস্ত কিছুর দায় স্বীকার করে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ আর করবেন না বলে ও অম্ঙ্গীকার করেন,তাছাড়া ক্ষতিগ্রস্ত সরকারি গাড়ীটি তিনি নিজ দায়িত্বে ও নিজ খরচে মেরামত করে দিবেন বলেও সম্মেলনে ঘোষনা দেন। উল্লেখযোগ্য যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯/০৫/২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী ঢাকা- ১২১৩।www.dghs.gov.bd.অধ্যাপক ডা:মো:শামিউল ইসলাম,পরিচালক(প্রশাসন) মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরযুক্ত এক আদেশে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:তাজরিনা তৈয়বকে কিশোরগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অবনমন করে ভারপ্রাপ্ত আর এম ও পদে বদলী করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!