1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিও - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিও

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

রাজশাহী ব্যুরো:”প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।সোমবার (৫ জুন)দুপুর ১২ টায় নগরীর পদ্মা গার্ডেনে এই কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর শুরুতে দুপুর ১২ টায় পদ্মাগার্ডেন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বয়ে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালি শেষে সবাইকে গার্ডেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দুইটি ডাস্টবিন ও কয়েকটি ময়লা ফেলার ঝুড়ি উপহার দিয়ে আবর্জনা পরিষ্কারের সুচনা করা হয়।এসময় প্রজেক্ট ম্যানেজার মো:লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু।পরে উদ্যোক্তাদের মাঝে পেয়ারা ও পেঁপেঁ গাছের চারা বিতরণ করেন কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু ও ইএসডিও’র জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক।চারা বিতরণ শেষে সকলের উদ্দেশ্যে পরামর্শ ও সচেতনমুলক বক্তব্য রাখেন শরিফুল ইসলাম বাবু।তিনি বলেন,১৯৭২ সাল থেকে সরকারি ভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে।ইএসডিও এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে।শুরুতেই বলবো,আজকে এই রাজশাহীকে যেভাবে দেখছেন তার একমাত্র কারিগর কিন্তু আমাদের দুই দুবারের সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই।এই পদ্মা গার্ডেন,পদ্মা গার্ডেন ছিলনা।এটা ছিল ভাগাড়।পাশেই দেশের বিখ্যাত শাহমুখদুম বাবার মাজার।এখানে প্রচুর ফকির মিস্কিন থাকে।তাদের মল ত্যাগের জায়গা ছিল আজকের এই পদ্মা গার্ডেন।কোটি কোটি টাকা ব্যয় আর লিটন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে এইটিকে বিনোদন কেন্দ্রে রুপান্তর করা সম্ভব হয়েছে।তাই বলবো আপনারা সবাই পরিবেশ বান্ধব হবেন এবং এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।আজকে যে চারা দেওয়া হলো,চাইলে আপনারা এই পদ্মা পাড়ে লাগাতে পারবেন।এছাড়াও তিনি পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র এপিসি মোঃ তাসবীর আহমদ খাঁন,এরিয়া ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক,শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম,একাউন্ট এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ রাকিব হাসান,মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম,টেকনিক্যাল অফিসার)ফারজানা আক্তারসহ প্রমূখ।উল্লেখ্য,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)-এর সহযোীতায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে বাস্তবায়িত“টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ(স্ট্রীট ফুড)”প্রকল্পের আওতাভূক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে উক্ত প্রকল্পের মোট ২০ জন ক্ষুদ্র উদ্যোক্ত কে নিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!