
রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির অভিযোগে কর্তৃপক্ষ ৭ জনকে পুলিশে সোপর্দ করেছে।মঙ্গলবার সন্ধায় রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃত মো.এনামুল হক,মো.তানভীর আহমেদের (রোল ৫৮৩৯৭)হয়ে মো.বিদ্যুৎ হাসান,মো.মাইনুল ইসলামের(রোল ৫৬৯৭৯)হয়ে মো.সোহানুর রহমান,মো.তাহমিদ বিন সাদমানের(রোল ৮২৪৪০)হয়ে মো.হোসাইন,মো.জাহিদ আল হাসান সিয়ামের(রোল ২১৬০২)হয়ে ও মো.স্বপন হোসাইন,তানভীর আহমেদের(রোল ২৪০৯৬)হয়ে পরীক্ষা দিচ্ছিল।এছাড়া আটককৃত মো.আব্দুর রাকিব(রোল ৪০৯৪৩)প্রকৃত পরীক্ষার্থী হলেও তার রেজিস্ট্রেশনে অন্যের ছবি পাওয়া যায়।আটককৃত অপর পরীক্ষার্থীর বিষয়ে রাবি আইসিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্য আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে।