1. admin@auchsangbad.com : admin :
গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ শেষ হলো গত ২৫ শে মে রোজ বৃহস্পতিবার। দিনভর আনন্দঘন পরিবেশে গাজীপুর সিটির তৃতীয়তম নির্বাচন সম্পন্ন হল, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হলো ইভিএমে প্রথমবারের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।সকল আশা নিরাশার অবসান ঘটিয়ে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের মধ্যে চলছে বিজয়ের আনন্দ। সমর্থক ও কর্মীদের নিয়ে চলছে মিছিল ও মিষ্টি বিতরণ। গাজীপুর ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৪১ নং ওয়ার্ড এর ব্যতিক্রম নয়।সদ্য নির্বাচিত কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী,সমর্থক ও জনগণের সমন্বয়ে বিজয় মিছিলের আয়োজন করেন।২৮ শে মে রবিবার বিকাল ৪ টায় ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার বসুগাঁও তার নিজ অফিস থেকে শুরু করে পূবাইল কলেজ গেইট,খিলগাঁও পুবাইল বাজার,কাজীপাড়া,ভাদুন হয়ে ডেমরপাড়া ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বিজয় মিছিল করেন ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা।ঐ বিজয় মিছিলে অংশ নেন পুবাইল ৪১ নং ওয়ার্ডের হাজার হাজার জনগণ।বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা বলেন,আমি ৪১ নং ওয়ার্ডের সকল দলের অংশগ্রহণে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি আধুনিক ৪১ নং ওয়ার্ড গড়ে তুলবো।মাদক সন্ত্রাস মুক্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি একটি আধুনিক মডেল ওয়ার্ড উপহার দিব এজন্য সকলের সহযোগিতা চাই।বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার নিজ অফিস প্রাঙ্গনে কর্মী সমর্থক ও ৪১ নং ওয়ার্ডের জনগণের উপস্থিতিতে মিলাদ মাহফিল দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!