1. admin@auchsangbad.com : admin :
বাউফলে সেই শ্বশুর বাড়ি আত্মহত্যা বলে চালিয়ে দেয়া জামাইয়ের হত্যার রহস্য উদঘাটন,মা'য়ের মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাউফলে সেই শ্বশুর বাড়ি আত্মহত্যা বলে চালিয়ে দেয়া জামাইয়ের হত্যার রহস্য উদঘাটন,মা’য়ের মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৯ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুইয়া-নিজস্ব প্রতিবেদক.
পটুয়াখালী জেলা বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী-তাতেরকাঠি গ্রামে ঘটে যাওয়া শ্বশুর বাড়ি জামাইয়ের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় অবশেষে হত্যার রহস্য উদঘাটন সহ অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা আসমা বেগম।নিহত জামাইয়ের নাম মোঃ অলিউল্লাহ (২৮),তিনি উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কালাম হাওলাদারের ছেলে।আর নিহত জামাই অলিউল্লাহর শ্বশুরের নাম মোঃ ইসমাঈল মোল্লা,তিনি নাজিরপুর ইউনিয়নের নিমদী-তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ আলী মোল্লার ছেলে।নিহত অলিউল্লাহর মা আসমা বেগম মৃত্যুর রহস্য উদঘাটন অনুসন্ধান সরেজমিনে বলেন,আমার ২ছেলের মধ্যে অলিউল্লাহ বড়।ছোট থেকেই অলিউল্লাহর শ্বশুর আমার আপন বড় ভাই ইসমাঈল মোল্লার বাড়িতে থেকে পড়াশোনা করে বড় হয়। এবং আমার ভাইয়ের বড় মেয়ে রাবেয়ার সাথে সম্পর্কে জরিয়ে পড়ে।আমরা উভয় পক্ষই সেই খবর কির্তীকলাপ দেখে আজ থেকে ৬/৭ বছর পূর্বে আনুষ্ঠানিক ভাবে বিবাহ দেয়া হয়।বিবাহের পর থেকে বউ সংসার চালাতে চাকরি নেয় অলিউল্লাহ।এদিকে আমার ভাইজি অলিউল্লাহর স্ত্রী রাবেয়া একাধিক বার পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যেত।আবার সেখান থেকে খোঁজখবর করে আনা হতো বাড়িতে।এরমধ্যে তাদের ঘরে একটা ছেলে সন্তান হয়।বেশকিছু দিন যাওয়ার পড়ে আবার পুনরায় রাবেয়া স্বামী সন্তান রেখে পালিয়ে চট্টগ্রাম গিয়ে গার্মেন্টস করে। সেই খবর পেয়ে সেখান থেকে আবার পুনরায় আনা হয়।কিন্তু এব্যাপারে আমার ভাইয়ের স্ত্রী ভাবী,তার বোন ও জামাই সব জানলেও মেয়েকে কোনও প্রকার শাসন করেন না বরং আরও মেয়েকে উৎসাহ দিয়ে আসেন। কিছুদিন থাকার পরে রাবেয়া আবার কোথায় যেন পালিয়ে চলে যায়।এদিকে রোজার ঈদের ২দিন আগে রাবেয়া তার বাবার বাড়ি এসেছে শুনতে পেয়ে অলিউল্লাহ তার ছোট সন্তানকে নিয়ে আমার ভাইয়ের বাড়ি মানে অলিউল্লাহর শ্বশুর বাড়ি আসে।আমরা পরিবার সহ ঢাকাতে থাকায় আমার বড় ভাই,ছোট ভাই ও আমার বাবা ও মার সাথে যোগাযোগ রাখি এবং অলিউল্লাহ কে দেখে রাখার জন্য বলি।অলিউল্লাহ ঈদের পরেরদিনের পরদিন সোমবার রাত ১২টার দিকে আমার সাথে ফোন দিয়ে কথা বলেছে।কিন্তু রাত গিয়ে সকাল হতেই একদম ভোর বেলা আমার ছোট ভাই কাদের মোল্লা আমাকে ফোন দিয়ে বলে অলিউল্লাহ অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি যেন ঢাকা থেকে গ্রামে চলে আসি।তাই দেরি না করে এসে শুনি আমার অলিউল্লাহ নাকি আত্মহত্যা করেছে।লাশ থানায় নিয়ে গেছে। দ্রুত থানায় গিয়ে শুনি লাশ পোস্টমর্টেম করার জন্য পটুয়াখালী পাঠিয়ে দিয়েছে। ওই রাক্ষসী ডাইনি পরকিয়া করতো।যা আমার অলিউল্লাহ জেনে ফেলেছে।আমার অলিউল্লাহ আত্মহত্যা করেনি,তাকে রাবেয়া সহ ওর পরিবার রাতের গভীরে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। আমার অবুঝ ছোট নাতিটাকে এতিম করে ফেলেছে।আমি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছি।আমি আমার অলিউল্লাহ কে হত্যার বিচার চাই।বাবা কালাম হাওলাদার বলেন,আমার ছেলে আত্মহত্যা করতে পারে না,ওই ডাইনি ওর মা,খালা-খালু মিলে হত্যা করেছে। ওই রাক্ষসী ডাইনি পরকিয়া করতো,যার লিড দিতো ওই ডাইনির মা,খালা খালু ও তার বোন। তা আমার ছেলে জেনে ফেলায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এই হত্যার বিচার চাই।নিহত অলিউল্লাহর ছোট ভাই সহ তার এলাকার লোকজন জানান,অলিউল্লাহ ছোট থেকে তার মামা বাড়ি বড় হয়েছে।সেখানে থেকেই পড়াশোনা করেছে। তাই মামাতো বোনের সাথে সম্পর্ক গড়ে বিয়ে সাদী হয়। পরে আমরা শুনতে পাই ওই মেয়ে নাকি পরকিয়া করতো।সেজন্যই বারবার স্বামী সন্তান রেখে পালিয়ে চলে যেত।তবে আমরা নিশ্চিত অলিউল্লাহ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।যার একাধিক সিনট্রোম পড়ে আছে। আমরাও দাবি করছি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।এদিকে অলিউল্লাহ আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেই দিকে নজর রেখে প্রতিবেদক অনুসন্ধান চালান।তারই ধারাবাহিকতায় সরেজমিনে শ্বশুর ইসমাঈল মোল্লার বাড়ি গিয়ে দেখতে পান তাদের ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এব্যাপারে ইসমাঈল মোল্লার বাবা আলী মোল্লা বলেন, ঘটনার পর থেকেই তারা কোথায় যেন চলে গেছে ঘরে তালা দিয়ে।আর অলিউল্লাহ আমার মেয়ের ঘরের বড় নাতি।ছোট থেকে আমার বাড়িতে বড় হয়েছে।ইসমাঈল মোল্লা আমার বড় ছেলে।সে রাস্তার পাশে ঘর করায় সেখানেই তার পরিবার নিয়ে বসবাস করতো,আর আমি আমার পুরান বাড়িতেই থাকি।তবে অলিউল্লাহ আত্মহত্যা করতে পারে না।কিছু একটা হয়েছে,কোনও রহস্য রয়েছে।স্থানীয় লোকজন জানান,অলিউল্লাহ ছোট থেকেই ভদ্র শান্ত ছিল।আমাদের মাঝেই বড় হয়েছে।আবার মামাতো বোনকে বিয়ে করেছে। ভালোই ছিল দেখেছি। তবে অলিউল্লাহর শ্বশুর,শাশুড়ী,বউ,খালা-খালু,বোন যা বলে যে অলিউল্লাহ আত্মহত্যা করেছে তা আমাদের বিশ্বাস হয় না।এরমধ্যে নিশ্চিত কোনও কিন্তু আছে।প্রশাসনের সঠিক তদন্ত করা উচিৎ।তাহলেই বের হয়ে আসবে মূল রহস্য।অনুসন্ধানে সংশ্লিষ্ট গোপন সূত্রে জানা যায়,যে রাতে এঘটনা ঘটে সেই সোমবার রাতে অলিউল্লাহর স্ত্রী রাবেয়া,শ্বশুর শাশুড়ী, বোন,জামাই ও খালা-খালু ঘরোয়া ভাবে পিকনিকের আয়োজন করে খাওয়া দাওয়া সেরে ঘরের মাঝখানের রুমে অলিউল্লাহ সন্তান সহ তার স্ত্রী রাবেয়া কে নিয়ে ঘুমাতে যান।পাশের রুমে শ্বশুর শাশুড়ী। কিন্তু সেই রুমেই ফ্যানের সাথে অলিউল্লাহর ঝুলন্ত লাশ কেন?সাথে স্ত্রী থাকা সত্যেও বা পাশের রুমে শ্বশুর শাশুড়ী থাকায় অলিউল্লাহ কিভাবে আত্মহত্যা করতে পারে? এটা সম্পূর্ণ হত্যা করা হয়েছে।
আরও জানা যায়,ওই রাতের গভীরেই স্ত্রী রাবেয়া ও শাশুড়ী কর্তৃক অলিউল্লাহকে মারধর করা হয়েছে।
উল্লেখ্য:গত মঙ্গলবার(২৫ এপ্রিল-২০২৩ইং)সকাল‌ নয়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি নানা আঃ আলী মোল্লার ছেলে ইসমাঈল মোল্লার ঘর থেকে মেয়ে জামাই মোঃঅলিউল্লাহর ফ্যানের সাথে রশি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অলিউল্লাহর মা আসমা বেগম পরেরদিনই হত্যার অভিযোগ এনে থানায় মামলা করতে গেলে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!