1. admin@auchsangbad.com : admin :
টাকা দিলেই মোহনপুরে মিলে পুকুর খননের অলিখিত অনুমোদন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

টাকা দিলেই মোহনপুরে মিলে পুকুর খননের অলিখিত অনুমোদন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি জমি খনন করে চলছে পুকুর খননের মহাৎসব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে টাকা দিলেই অলিখিত অনুমোদন পায় পুকুর খননকারীরা। এই সুযোগে তিন ফসলী ধানি জমি কেটে পুকুর খননে ব্যতিব্যস্ত হয়েছেন ভুমি খেকোরা রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি জমি রক্ষায় সহকারী কমিশনার ভূমি, কৃষি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কোন কার্যকরী উদ্দ্যোগ লক্ষ্য করা যায়নি।ফলে ভুমি খেকোদের কড়াল থাবায় প্রতি বছর কমছে ফসলি জমি। কৃষি উৎপাদন বাড়াতে ৬ ফেব্রুয়ারী মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী তিন ফসলি জমিতে সরকারি-বেসরকারি প্রকল্প গ্রহণ বন্ধে কঠোর নির্দেশনা দেন।কিন্তু প্রশাসনের ছত্রছায়ায় মোহনপুরসহ জেলার শত শত বিঘা ফসলি জমি ধ্বংস করে পুকুর-দিঘি খনন চলছে। স্থানীয় প্রশাসন দায়সারা অভিযান চালালেও দিনে ও রাতে পুকুর খনন কাজ অব্যাহত রয়েছে।জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এবং থানা পুলিশের কাছে ভুক্তভোগী কৃষকরা প্রতিকার পেতে প্রতিদিন অভিযোগ দিচ্ছেন।কিন্তু কোনক্রমেই বন্ধ হচ্ছেনা পুকুর খনন।খননকারীরা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা,এসিল্যান্ড ও থানা পুলিশ,সাংবাদিকদের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করে মুখ বন্ধ রাখছে বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগকৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাবশালী মহল ভেকু দিয়ে পুকুর খনন করছে।ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা মাঠ প্রশাসন পালন করছে না।
তাদের অভিযোগ,ফসলি জমি রক্ষায় অভিযোগ করায় প্রশাসন দায়সারা ও লোক-দেখানো অভিযান চালায়। দুপুরে অভিযান চালিয়ে খনন বন্ধ করা হলেও কয়েক ঘণ্টা পর আবার খননকাজ শুরু হয়।প্রশাসনের পরামর্শে কখনো দিনে অথবা রাতভর খননকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ।যেখানে ফাঁকা জমি পাচ্ছে সেখানে ভেকু দিয়ে খননে নেমে পড়ছে দখলদাররা।উপজেলার বিভিন্ন মাঠে ফসলি ও সেচ সুবিধাসম্পন্ন জমিতে নির্বিঘ্নে চলছে পুকুর খনন।কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে,বিগত তিন বছরে এ উপজেলায় কৃষি জমি কমেছে ৪’শ হেক্টর। বর্তমানে এ উপজেলার আবাদি জমির পরিমান ১১হাজার ৩’শ ১২ হেক্টর যা ২০২০ সালে ছিল ১২ হাজার ৩’শ ১২ হেক্টর। আবাদি জমি কমার সবচেয়ে বড় কারণ হলো ফসলি জমিতে অবৈধ পুকুর খনন।অন্যান্য কারণ অপরিকল্পিত বাড়ি ঘর ও রাস্তা নির্মান।উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে জানা গেছে, উপজেলায় বর্তমান পুকুরের আয়তন ১হাজার ২’শ ২৪ হেক্টর।যার মধ্যে সরকারি পুকুর ৩’শ ৫০টি,বেসরকারি ৩ হাজার ৭’শ ৬টি,বাণিজ্যিক খামার ৪৭টি।উপজেলায় ২০২০ সালে পুকুরের সংখ্যা ছিল ৩ হাজার ৬’শ ১২টি।বর্তমানে পুকুরের সংখ্যা ৩ হাজার ৭’শ ৫৩টি।গত তিন বছরে এ উপজেলায় ১’শ ১২ টি পুকুর খনন করা হয়েছে।বর্তমানে উপজেলা প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের পাশে পত্রপুর ব্রীজের ধারে ২৬ বিঘা ফসলি জমিতে নতুন পুকুর খনন করছেন মৌগাছি ইউপি’র বাটুপাড়া গ্রামের আদম ব্যবসায়ী আয়েজ উদ্দিন ও নন্দনহাটের মিজান নামে এক ভূমিদস্যু।পুকুর খননের দ্বায়িত্বে আছেন ভেকু মালিক রফিক।একই স্থানে ১০ বিঘা ধানি জমিতে পুকুর কাটছেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজান।অপরদিকে ঐ পুত্রপুরের বিপরীতে সাবাইবিলে ১০০ বিঘা জমিতে পুকুর খনন করছেন মামুন।ঐ মামুন অতিরিক্ত সচিব আলমগীর কবীর নামে একজন সচিবের নামে দীর্ঘদিন যাবৎ পুকুর খননের কাজ চালিয়ে আসছে।মামুনের পুকুর খননের দ্বায়িত্বে থাকেন জাহিরুল।পুকুর খননকারীদের দাবি তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এবং ইউএনও অফিসে পুকুর খননের আবেদন জমা দিয়ে খনন কাজ চালাচ্ছে।এ উপজেলায় যতগুলি পুকুর সংস্কার,নতুন পুকুর খনন করে মাটি বিক্রয় করা হয়েছে প্রতিটি সেক্টর থেকেই প্রশাসনের নামে উঠেছে টাকা।পুকুর খননকারীদের বিরুদ্ধে চলেছে ভ্রাম্যমাণ আদালত।এরই মধ্যে পুকুর খননকারীরা তাদের কাজ শেষের দিকে নিয়ে এসেছেন।দিন-রাত চলছে পুকুর খনন।নতুন পুকুর খননের জন্য হচ্ছে স্থানীয় প্রশাসনের অলিখিত অনুমোদন বা চুক্তি।পত্রপুরে পুকুর খনন বিষয়ে ইউএনও-কে জানানো হলে তিনি এসিল্যান্ডকে নির্দেশ দিলে এসিল্যান্ড অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালত জরিমানার পরক্ষণে ১ টি ভেকুর পরিবর্তে আরো ৩টি ভেকু মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।স্থানীয়রা ধারনা করছেন প্রশাসনের পরামর্শেই ৪টি ভেকু মেশিন দিয়ে দিনে ও রাতে খনন কাজ শেষ করার চেষ্টা করছে পুকুর খননকারীরা।মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহ্ রা বলেন,পুকুর খনন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে।নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ম্যানেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এসব ফালতু কথা কোথায় পান।ভুক্তভোগী জমির মালিকরাও অভিযোগ দিয়ে প্রতিকার পাচ্ছেন না এমন বিষয় তিনি বলে অভিযোগ পেয়েই আমরা অভিযান পরিচালনা করেছি।এ বিষয়ে জানতে মোহনপুর উপজেলা'(ভূমি)সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাসকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। সূত্র জানায়,গত পাঁচ বছরে শুধু পুকুর-দিঘি খননে রাজশাহীর ১২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি ধ্বংস হয়েছে।এর মধ্যে তিন হাজার হেক্টর আমবাগানও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!