
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে নেতৃত্বে ত্রিশাল থানাধীন বিয়ারা (বালিপাড়া) বালুর মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি সিএনজিসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গতকার ১৬ মে মঙ্গলবার ত্রিশালের বালিপাড়া থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।গ্রেফতারকৃত হলো,সাইফুল ইসলাম(৪০),পিতাঃ আব্দুল হাসিম,মাতা:মোছা:জরিনা বেগম,কাইয়ুম(৩৩),পিতাঃ মৃত আহাম্মদ আলী,মাতাঃ মৃত রাবিয়া খাতুন,উভয়ের ঠিকানা ষোলরশি কুরের পাড়,কুলিয়ারচর,কিশোরগঞ্জ।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।