
জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি.দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে দরিদ্র মানুষের জন্য বিনামুল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রংপুর রেঞ্জের ডিআইজি মোহা:আব্দুল আলিম মাহমুদ বিপিএম এর সমন্বয়ে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার সকালে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা।দিনব্যাপী অনুষ্ঠিত এ,আই ক্যাম্পেইনে বিভিন্ন উপজেলা থেকে আগত ১৪০জনের মধ্যে ১৫জন ছানি রোগী শনাক্ত করে অপারেশনের জন্য রংপুর নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা:এ ইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন,দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক(প্রজেক্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) সাইফুল্লাহসহ অনেকে।