
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর,প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রী মনিরাকে পিটিয়ে হত্যা করে ৫ বছর বয়সি ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে ঘাতক স্বামী সাখাওয়াত হোসেন।খবর পেয়ে আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।হত্যার শিকার মনিরা খাতুন(২৩)ঘোড়াঘাটের দেওগাও ভুতগাড়ী গ্রামের মমিনুর রহমান মমিনের মেয়ে।ঘোড়াঘাট থানার ইন্সপেক্টর(তদন্ত)জয়ন্ত সাহা জানান,পারিবারিক অশান্তির জেরে গতকাল শুক্রবার ঘোড়াঘাটের নারায়নপাড়া গ্রামে স্ত্রী মনিরা খাতুনকে পিটিয়ে গুরুত্বর অবস্হায় উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান স্বামী সাখাওয়াত হোসেন।তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।নিয়ম অনুযায়ী হাসপাতালে লাশ রেখে পুলিশে খবর দেওয়ার পরিবর্তে স্ত্রীর মৃতদেহ বাড়ীতে এনে ৫ বছর বয়সি একমাত্র শিশু সন্তানকে নিয়ে উধাও হয়ে গেছে অভিযুক্ত স্বামী।খবর পেয়ে সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।মেয়েকে হত্যার ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন পিতা মমিনুর রহমান মমিন।