
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের অভিযানে চোরাই অটোগাড়ী চোর চক্রের সদস্য হাসান মিয়া (২০) ও দেলোয়ার হোসেন (১৯) কে আটক করে এবং একটি অটোগাড়ী উদ্ধার করে।
গতকাল (১১ মে) বৃহস্পতিবার আব্দুল গণি মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি থেকে রেনু পোনা নিয়ে রাত ৮.১৫ মিনিটে মাছুয়াকান্দা বিপ্লব এর ফিসারীর সামনে পাকাব্রাস্তার পাশে অটোগাড়ীটি রেখে রেনু পোনার ব্যাগ গুলো এগিয়ে দেওয়ার জন্য যায়।রেনু পোনার ব্যাগ ফিসারিতে দিয়ে আসার সময় দূর থেকে দেখে তার অটোগাড়ীটি নেই।আশেপাশে ভালভাবে লক্ষ্য করে দেখতে পান দুইজন ব্যক্তি তার ব্যাটারী চালিত অটোগাড়ীটি দ্রুত চালিয়ে নিয়ে যাচ্ছে।তখন অটোচালক অজ্ঞাত ব্যক্তির মোটরসাইকেল যোগে আসামীদের ধাওয়া করে গৌরীপুর থানা এলাকার ৩ নং অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর একটি ফার্মেসীর সামনে গৌরীপুর থানার রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় অটোগাড়ী উদ্ধার সহ দুইজনকে আটক করে।
এবিষয়ে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, চোরাই অটোগাড়ীটি পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়েছে।আসামি হাসান মিয়া ও দেলোয়ার হোসেন উভয়ই গৌরীপুর পৌরসভার মাছুয়াকান্দা ৭নং ওয়ার্ডের বাসিন্দা।আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।