1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
দিনাজপুর আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়ার আগাম জামিন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

দিনাজপুর আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়ার আগাম জামিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি.
ষড়যন্ত্রমূলক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়নবাসী।
ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে ১১ মে (বৃহস্পতিবার) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডের হাট এসে পৌঁছালে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,দলীয় নেতা-কর্মী ও ইউনিয়নবাসী ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন আস্করপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ(২),খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হক,সাবেক ইউপি সদস্য মোকলেছার রহমান,সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ ইউনিয়বাসী।
এ সময় জিয়াউর রহমান জিয়া বলেন,ষড়যন্ত্রমূলকভাবে হয়রানী ও আমার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে একটি মামলা করা হয়েছে। আমি আমার সাধ্যমত সুখে-দুঃখে আস্করপুর ইউনিয়বাসীর কল্যাণে কিছু করার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন এই ইউনিয়নে মেম্বার ছিলাম, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম প্রায় ৯ বছর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি প্রায় ১০ বছর। তিনি আরও বলেন, বিএনপি’র সাথে আতাত করে কতিপয় ব্যক্তি আমার নামে একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছে।যিনি করেছে তিনি একজন বিএনপি’র কর্মী। এই বিএনপি কর্মী আওয়ামী লীগে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে।৫০ বছরেও এই ইউনিয়নের যে উন্নয়ন হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রাস্তাঘাট,স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে এই ইউনিয়নে ৩শ’কোটি টাকার উপর উন্নয়ন সাধিত হয়েছে।এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে এই ইউনিয়নে পরাজিত করতে বিএনপি’র কর্মীদের নিয়ে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি আওয়ামী লীগেরই তৃণমূল নেতা-কর্মীদের বিভিন্ন প্রকার হয়রানী ও ভয়-ভীতি প্রদর্শন করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!