
শাহ সারওয়ার জাহান-কিশোরগঞ্জ প্রতিনিধি:
গতকাল ০৯ মে ২০২৩ খ্রিঃ(মঙ্গলবার)বিকাল ০৪.০০ ঘটিকায় হোসেনপুর থানাধীন জিনারী ইউনিয়ন পরিষদের সামনে হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে,২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে,২০২৩ খ্রিঃ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো:আল আমিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার(হোসেনপুর সার্কেল)সুজন চন্দ্র সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ)মো: মঞ্জুরুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্থানীয় ব্যবসায়ীবৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে,২০২৩ খ্রিঃ অনুষ্ঠানে ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে স্থানীয় বিভিন্ন অপরাধ এবং অপরাধসমূহ প্রতিরোধ সম্পর্কে করণীয় বিষয় নিয়ে কার্যকর আলোচনা করা হয়।