1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ব্যাগিং পদ্ধতিতে বাঘায় রপ্তানিযোগ্য আম উৎপাদন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ব্যাগিং পদ্ধতিতে বাঘায় রপ্তানিযোগ্য আম উৎপাদন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৭২ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী বিভাগীয় প্রধানঃ

রাজশাহীর বাঘা উপজেলার আমের রয়েছে বিশ্বব্যাপী সুনাম।প্রতিবছর বাঘা উপজেলা থেকে বিদেশে আম রপ্তানি হয়।রাজশাহী জেলার ১৮ হাজার ৫৭০ হেক্টর আম বাগানের মধ্যে বাঘা উপজেলাতেই রয়েছে প্রায় ৮ হাজার ৫৭০ হেক্টর আম বাগান।উৎপাদনের তুলনায় রপ্তানি কিন্তু খুবই সীমিত পর্যায়ের হয়। বিদেশে আম রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বাঘা উপজেলা কৃষি অফিস ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ আম উৎপাদন কার্যক্রন হাতে নিয়েছে।এ লক্ষ্যে চুক্তিবদ্ধ চাষীদের “রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প”এর আওতায় প্রদর্শনীসহ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রদর্শনীভুক্ত চাষীদের উত্তম কৃষি ব্যবস্থাপনা পদ্ধতি,নিরাপদ ফ্রুট ব্যাগিং পদ্ধতি, পরিচ্ছন্ন চাষাবাদের লক্ষ্যে প্রুনিং,অংগ ছাঁটাই,মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সুষম মাত্রার সার প্রয়োগ,বালাইনাশকে যৌক্তিক ব্যবহার বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত বাগান মনিটরিং করে কৃষকদের পরামর্শ প্রদান করছেন।

বাঘা উপজেলার কলিগ্রামের আম চাষী মোঃ শফিকুল ইসলাম ছানা জানান,বিদেশে আম রপ্তানির জন্য ইতোমধ্যেই হিমসাগর জাতের আমে ব্যাগিং করা হয়েছে। পর্যায়ক্রমে আম্রপালি,ফজলি,আশ্বিনা জাতের আমেও ব্যাগিং করা হবে। নিরাপদ আম উৎপাদনে ব্যাগিং অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি।এ পদ্ধতি অনুসরণ করলে বালাইনাশক ব্যবহার হ্রাস পায় এবং আমটাও সুন্দর সাইজ ও কালারের হয়।সবচেয়ে বড় কথা আমটা নিরাপদ হয়।আর বিদেশে আম রপ্তানির শর্তই হচ্ছে নিরাপদ আম হতে হবে,যা শুধুমাত্র ব্যাগিং পদ্ধতিতেই সম্ভব।
এ ব্যাপারে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ সুলতান বলেন, রাজশাহীকে আমের জন্য বিখ্যাত বলা হলেও বাঘা উপজেলা আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত।জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতে যে পরিমাণ আম উৎপাদন হয়,তার চেয়েও বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলায়।প্রায় ৮-১০ বছর ধরে এ উপজেলার আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে।ইতালি,হংকং,নেদারল্যান্ড,থাইল্যান্ড ও রাশিয়াসহ বেশ কিছু দেশে এ উপজেলার আম রপ্তানি করা হয়।গত বছর বাঘা উপজেলা থেকে ৩৬ লাখ টাকার আম রপ্তানি করা হয়েছে।যদিও টাকার অংকে কম।কিন্তু আমাদের উদ্দেশ্যে রপ্তানির কার্যক্রমটা অব্যহত রাখা।এ বছর ২০০ কোটি টাকার আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আমরা কৃষকদের ফ্রুট ব্যাগিং করতে উৎসাহ দিচ্ছি।তারা ফ্রুট ব্যাগিং করছেন। এখন পর্যন্ত প্রায় দুই লাখ আম ফ্রুট ব্যাগিং করা হয়েছে।আরও ৮ লাখ আম ফ্রুট ব্যাগিং করা হবে।
তিনি আরও বলেন,আমরা চাষিদের আম উৎপাদন ও রপ্তানিতে উৎসাহিত করছি।প্রতি বছর এই ধরনের চাষির সংখ্যা বাড়ছে।বর্তমানে ৩৫ থেকে ৪০ জন এই পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,গতকাল পর্যন্ত বাঘা উপজেলা থেকে ইতালি,হংকং ও ইংল্যান্ড এ মোট ১১৪০ কেজি আম রপ্তানি হয়েছে,যা সবগুলোই স্থানীয় গুটি জাতের চোষা আম। ব্যাগিং পদ্ধতিতে হিমসাগর আম এ মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে বলে স্থানীয় কৃষি বিভাগ জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!