
মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধিঃ-“তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন” বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ০৮ মে-২০২৩ (২৫ শে বৈশাখ-১৪৩০)সোমবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ মমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্)আব্দুল্লাহ আল মাসুম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।