1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধিঃ-দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন,বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।তাই সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিদের তাদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদেরকে সমাজের বোঝা না মনে করে উন্নয়নের অংশিদার হিসেবে গড়ে তুলতে হবে। ৬ মে শনিবার দিনাজপুর শহরের সুইহারী পেমি মিশনারিজ স্কুলের সার্বিক তত্ত্বাবধানে জাপানী বয়স্ক মহিলা নাওসি রিডা’র পরিচালনায় ‘জয় জয়’ প্রজেক্টের আওতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের সহযোগিতায় গড়ে উঠা ডে কেয়ার স্কুলে পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল বলেন, প্রতিবন্ধী ছেলে-মেয়েরা করুনা চায় না।চায় ভালোবাসা। তাদের পরিচর্যা,ভালোবাসার মাধ্যমে তাদের সুরক্ষা দিতে হবে।সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ বলেন,প্রতিবন্ধী মানুষের কল্যাণে এবং সেবার মানসিকতা নিয়ে সুদুর জাপান থেকে নাওসি রিডা এসেছেন বাংলাদেশে এবং তার দেশের পরিবারের সদস্যদের ছেড়ে একই নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী শিশুদের সেবা করে যাচ্ছেন। তাদে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার।আরও বক্তব্য রাখেন দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মমিনুল হাসান মমিন,বার্তা সম্পাদক মোঃ আছলামুর রহমান মাহবুব। জানা গেছে, উক্ত ডে কেয়ার সেন্টারে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের আনার জন্য অটো রিক্সা রয়েছে। তাদের খাওয়া-দাওয়ার সব সেন্টারের মাধ্যমে ফ্রি পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী। এক্ষেত্রে ১১ ধরনের প্রতিবন্ধীতার শিকার তারা। ২০১১ সালের জনসুমারির তথ্য অনুযায়ী মোট প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়াই ৪০ লাখ ৩৩ হাজার ২৬৮ জন। অনেকেই মনে করেন এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।পরিদর্শনকালে অতিথিবৃন্দ এইসব প্রতিবন্ধীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!