1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ৬টি ল্যাপটপ ১ টি সিপিইউ সহ চোর আটক ১ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে ৬টি ল্যাপটপ ১ টি সিপিইউ সহ চোর আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার সহ ০৬টি hp ল্যাপটপ ও ০১টি সিপিইউ উদ্ধার করে পুলিশ।

গত ইং ০৩/০৫/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.১০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষা শেষে কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা লাগিয়ে বরাবরের মতই বাসায় চলে যায়।পরবর্তীতে ইং ০৪/০৫/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় স্কুলের পিয়ন রিয়াজ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১নং কক্ষের দরজার তালা কাটা।তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষককে সংবাদ প্রদান করিলে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১নং কক্ষে প্রবেশ করে দেখে রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং রুমে থাকা ২১টি সরকারী hp ল্যাপটপ এর মধ্যে হইতে ০৭টি ল্যাপটপ,মূল্য অনুমান ৫,৬০,০০০/-(পাঁচ লক্ষ ষাট হাজার)টাকা এবং ০১টি সিপিইউ,মূল্য ৬০,০০০/-(ষাট হাজার)টাকা নাই।উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০,তারিখ-০৫/০৫/২০২৩ ইং,ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয়।পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম( বার) এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া,তাহার সংগীয় এসআই(নিঃ)মোঃ আলী আকবর ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান (২০),পিতা-হাবিব মিয়া ওরফে হবি মিয়া,সাং-কালিবাড়ী গোলকপুর লজ,থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজহ হইতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ০৬টি hp ল্যাপটপ এবং ০১টি সিপিইউ উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!