1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন!আজ দ্বিতীয় ব্যাচ শুরু - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন!আজ দ্বিতীয় ব্যাচ শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-বুধবার ৩ মে,২০২৩ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের আরো দক্ষ,সাহসী ও কৌশলী করে গড়ে তুলতে তিনদিন ব্যাপী ফ্রি-প্রশিক্ষণ কর্মশালা ৩ মে,রাত ১২ টায় সম্পন্ন হয়েছে।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে পহেলা মে রাত ৮টায় ভার্চুয়ালে সারাদেশের ২শ সাংবাদিককে নিয়ে কোর্সটি শুরু হয়।৩ মে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।এতে সারাদেশের ২শ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী সেশন আজ বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে।

সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতায় নীতি নৈতিকতা, গঠনমূলক আধুনিক সাংবাদিকতা,ডিজিটাল নিরাপত্তা আইন,সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টি,গুজব ঠেকাতে করণীয় বিষয়ক ধারণা দেয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন।

অতিথি ও রিসোর্স পারসন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাড.কাওসার হোসাইন,গণমাধ্যম বিষয়ক গবেষক ও প্রবাসী সাংবাদিক ড.মুজিবুর রহমান দফতরী,বাংলাদেশী পতাকাবাহী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার,ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহবুবুর রহমান সোহাগ,সময় টেলিভিশনের রতন সরকার,আমাদের সময়ের মেহেদী হাসান,বিএমএসএফের আইটি প্রধান ও গবেষক ড.তাওহীদ হাসান,আইটি উপ-প্রধান হাসানুর রহমান সুমন বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন।

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে শাখাসমুহের অংশগ্রহণে ১৪ দফার স্বপক্ষে প্রচার প্রচারণা,সাংবাদিক প্রশিক্ষণ,আলোচনাসভা,গুণীজন সম্মাননা,সেরা,সাহসী ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা,সেরা শাখা ও সেরা সংগঠকের সম্মাননা,ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন সদস্য সংগ্রহ। এ সকল কর্মসূচী সফল করতে শাখা সমুহের সহযোগিতা চাওয়া হয়েছে।প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র আগামী ২০ মে ঢাকায় অনুষ্ঠিতব্য আয়োজনে বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে।সংগঠনটি ইতিপূর্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১ হাজার সাংবাদিককে বুনিয়াদি ও ৩শ জনকে সাংবাদিকতায় লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করে।

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সদস্য, জাতীয় পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

বক্তারা সরকারের মাননীয় আইনমন্ত্রী কর্তৃক বুধবারে গৃহীত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনকল্পে বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩২ ধারা বাতিলসহ সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাগ্রস্থ করে এমন ধারা সকল সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের সমন্বয়ে চিহ্নিত করে সংশোধন করতে অনুরোধ জানান।এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন,সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড প্রদানসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!