1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪০ বার পঠিত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।অন্যদিকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী পাটোয়ারীপাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। হামিদুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখার ব্র্যাকের ক্রেডিট অফিসার এবং সুশান্ত রায় পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই রেলগেটের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী রেলগেট অতিক্রম করছিলেন।এ সময় খুলনাগামী রকেট মেইল নামের একটি ট্রেন রেলগেট অতিক্রম করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে।এতে আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কিম্যান মোঃ বিপ্লব ইসলাম বলেন,‘আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম।উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল।আচমকা পাশের রাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রুতগতিতে রেললাইন ক্রস করলে ট্রেনের সামনে পড়ে যায়।এ সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রচণ্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নম্বর খুঁটির কাছে ছিটকে পড়ে।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন জানান আজকের নিহত হামিদুল ইসলাম দুই দিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলযোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!