1. admin@auchsangbad.com : admin :
ঘোড়াঘাটে কিশোরকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ঘোড়াঘাটে কিশোরকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৬ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। চুরির অপরাধে সাগর(১৩) নামে এক কিশোরকে মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করে।২ মে মঙ্গলবার সকালে নির্যাতিত কিশোরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও ৮ নং ওয়ার্ড সদস্যকে আসামী করে ঘোড়াঘাট থানায় ১টি এজাহার দাখিল করলে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এজাহার সূত্রে জানা যায়,উপজেলার আবিরের পাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তার ছেলে সাগরকে নিয়ে বসবাস করে আসছেন।এমতাবস্থায় গত ১ মে সোমবার ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও ৮নং ওয়ার্ড সদস্য মফিজাল মিয়া (৫০) মা ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শনসহ লোহার রড দ্বারা নির্যাতিত কিশোর সাগরের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করতে থাকে।
মারপিটের সময় কিশোরের মা মনোয়ারা বেগম তার ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারপিট করেন সাজ্জাদ হোসেন চেয়ারম্যান।
পরে আশ্রয়ন কেন্দ্রের ঘরে তালাবদ্ধ করে আবদ্ধ করে রাখা হয় এবং বলা হয় যে,অভিযুক্ত কিশোর বিভিন্ন জায়গায় চুরি করেছে সে অপরাধে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।
চলে না গেলে তাদেরকে হত্যা করবে বলে বিভিন্ন হুমকি প্রদর্শন করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মা মনোয়ারা বেগম ১ মে সোমবার ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও ৮নং ওয়ার্ড সদস্য মফিজাল মিয়াকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি এহাজার দাখিল করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু হাসান কবির জানান,নির্যাতিত কিশোরের মা বাদী হয়ে থানায় এহাজার দাখিল করেছেন।অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।অপর আসামী মফিজাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!