1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ এপ্রিল-২০২৩) দুপুর ২টায় লালবাগ গোরস্থান দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাজ শেষে মরহুমাকে লালবাগ কবরস্থানে দাফন করা হয়।মরহুমার জানাযা নামাজে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার,ছেলে ব্যারিস্টার নওশাদ জমির,মরহুমার পরিবারের অন্যান্য সদস্য,আত্মীয়-স্বজন,
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,সিনিয়র-সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন,সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম মতি,মোঃ আখতারুজ্জামান জুয়েল,মোঃ নওশাদ আলী,পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক মোঃ জাহেরুল ইসলাম কাচ্চু,দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি এসএম শামিম আলম সরকার বাবু,সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামিসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী,আওয়ামী লীগ,জাতীয় পার্টি,জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, চিকিৎসক,আইনজীবী,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশগ্রহণ করেন।জানাযা নামাজের পূর্বে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার,ছেলে ব্যারিষ্টার নওশাদ জমির ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।সংক্ষিপ্ত বক্তব্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন,আমার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পঞ্চগড়ে দাফন না করে দিনাজপুরে শহরের লালবাগ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়েছে।তিনি তাঁর স্ত্রীর জন্য সকলের নিকট রুহের মাগফিরাত কামনা করেন।উল্লেখ্য,মঙ্গলবার(২ মে-২০২৩)দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আকতার সরকার ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!