
আঞ্চলিক প্রতিনিধি,ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হায়াতপুর গ্রামের মোঃশফিকুল ইসলামের বাক প্রতিবন্ধী পুত্র শাহ আলম(১৭)গতকাল বুধবার(২৬এপ্রিল)নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে।হাবাগুবা ছেলেটির উচ্ছতা ৫ ফুট ৮ইঞ্চি,গায়ের রং কালো।বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।নিখোঁজ হবার সময় তার পড়নে সাদা পাঞ্জাবী ও সাদা পায়জামা ছিল।২দিন ধরে বিভিন্ন স্থানে তার পরিবারের পক্ষ থেকে অনেক খোজাঁখুজি করেও ছেলেটির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।কেউ যদি ছেলেটির কোন সন্ধ্যান পেয়ে তাকেন ০১৯১৫-৬৭৮৩৮৩(পিতা শফিকুল ইসলাম)অথবা ভাই পুলিশ সদস্য মোঃ জুলফিকার ০১৬৪৫-৯৮২৫৬৫)এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।উক্ত নিখোঁজের ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।