
মোঃ মোফাসসেল সরকার -বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং নাম্বার বিহীন একটি পিকআপসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।
২৬ এপ্রিল বুধবার ভোরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা,ধারালো চুরি ,চাইনিজ কুড়াল,লম্বা লোহার এক্সেল রড ও নেভি ব্লু রংয়ের নাম্বার বিহীন টাটা সিঙ্গেল ক্যাব পিকআপ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সুরেশ বিশ্বাসের পুত্র অমর বিশ্বাস (৪৭),মালেক মিয়ার পুত্র নুর ইসলাম (২৬) ও মেরাতলী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র সুমন (৪০)।
গ্রেফতারকৃতদের তথ্যমতে,পলাতক রয়েছে কটিয়াদী উপজেলার মসূয়া বেপারীপাড়ার মো.সুজন মিয়া(৩১),ভোগপাড়ার সাদ্দাম মিয়া(৩৭),চারিপাড়ার গোলাম কিবরিয়া(২৮) সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন।
পুলিশসূত্রে জানা যায়, গ্রেফতার ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়ে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।