1. admin@auchsangbad.com : admin :
এটিইউ এবং ইউএনওডিসির উদ্যোগে সেমিনার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এটিইউ এবং ইউএনওডিসির উদ্যোগে সেমিনার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সক্ষমতা জোরদারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সেমিনারের বিষয় ছিল- ‘কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম থ্রো স্ট্রেনদেনিং অব কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং মেকানিজম অ্যান্ড স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ।’

গতকাল রবিবার ১৬ এপ্রিল ময়মনসিংহ নগরীর একটি হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
প্রধান অতিথি দেবদাস ভট্টাচার্য বলেন, এটিইউ এবং ইউএনওডিসি’র উদ্যোগ সারাদেশে সহিংস চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনায় এন্টি টেররিজম ইউনিটের ধারাবাহিক অভিযানের ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর্বল হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ব সন্ত্রাসবাদের তালিকায় বাংলাদেশের অবস্থান আজ ৪২তম। এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কঠোর নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ইসলাম নিয়ে অপব্যাখ্যা দিয়ে কতিপয় লোকজন যুবসমাজকে সন্ত্রাসবাদে ঠেলে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে তারা আইনের আওতায় এলেও তাদের ইন্দন দাতাদের খুঁজে বের করা হয়নি। এই সব ইন্দনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে না পারলে সন্ত্রাসবাদ সমুলে নির্মুল হবেনা।

অনুষ্ঠানের সভাপতি এন্টি টেররিজম ইউনিট ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, অপরাধ দমন ও প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি সহিংস চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐকান্তিক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাগত বক্তা ওয়াহিদা পারভীন, অ্যাডিশনাল ডিআইজি (এটিইউ- ময়মনসিংহ বিভাগ) মো: আসাদ উল্লাহ চৌধুরী, পিপিএম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম ইউএনওডিসি বাংলাদেশের ওসি শাহ মোহাম্মদ নাহিয়ান।
সেমিনারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারকি কারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!