
শাফায়েত নূরুল- নিকলী প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে নিকলী উপজেলাবাসী তথা বিশ্বের সকল বাংলা ভাষা মানুষকে নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীন, তিনি শুভেচ্ছা বার্তায় জানান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ নিয়ে আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ,বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।তিনি আরও বলেন, ‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ-মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবাইকে সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি।