1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
আমরা রাজশাহীর উদ্যোক্তা' গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) নগরীর মাস্টার সেফ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২০২০ সালের জুনের কিছু তরুণ উদ্যোক্তাদের নিয়ে ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ নামে একটি গ্রুপ করা হয়। তিন বছরে গ্রুপে এখন প্রায় ৬২ হাজার সদস্য। প্রতিবছরের ন্যায় এবারো গ্রুপটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান আল-আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান কাজি।আরো উপস্থিত ছিলেন, আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের প্রতিষ্ঠাতা মাসুদ রানা, এডমিন মিজানুর রহমান, ইসমত আরা শ্যামলী, মডারেটর সাগর সরকার, গৌরি শাহা মিষ্টি, সঞ্জিতা মজুমদারসহ এই গ্রুপের সকল সদস্যবৃন্দ।
‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান কাজি বলেন, আমরা সব সময় লাভের আশা করবো, এমন মানুষিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা একেকজন একেক ধরনের পণ্য নিয়ে কাজ করবেন। একি পণ্য নিয়ে সবার কাজ করার দরকার নেই। একি পণ্য নিয়ে সবাই কাজ করলে নতুনত্ব সৃষ্টি হবে না। নিজেদের মধ্যেই শুরু হবে প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করবেন।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পণ্যের মান ঠিক রেখে কাজ করতে হবে। পণ্যের পরিচিতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তখনি একটি পণ্য ক্রেতা গ্রহন করবে, যখন সেটি মানসম্মত হবে। আমরা সবাই এক সাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
করোনার অতিমহামারি’র কারণে হতাশায় থাকা নতুন উদ্যোক্তা ও যুবক-যুবতীদের নিয়ে এই গ্রুপের আত্মপ্রকাশ ঘটে। আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজীর উদ্যোগে কিছু যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয়। এসব উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রচারের জন্য ক্রিয়েট করা হয় ফেসবুকে ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ’।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!