1. admin@auchsangbad.com : admin :
আইইবির প্রকৌশলীদের মারধরের অভিযোগে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আইইবির প্রকৌশলীদের মারধরের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানবন্ধন করেছে বিভাগের প্রকৌশলীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার(১২ এপ্রিল) সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রকৌশলীরা। মানববন্ধন শেষে প্রকৌশলীদের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো) এর বিক্রয় ও বিতরণ বিভাগে(বিবিবি) ময়মনসিংহের দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী মোঃ সৈকত মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন আজাদ এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুম পারভেজ রুবেল গত ৩ এপ্রিল ময়মনসিংহ কেন্দ্রের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্দেশক্রমে তারাকান্দার বিসকা ইউনিয়নের কাকলীকোণা ব্রিজ সংলগ্ন স্থানে যান। সেখানে বিসকা ইউপির চেয়ারম্যান শাকির আহমেদ বাবুল,কাশিগঞ্জের হাতেম আলী এবং স্থানীয় আলী মাস্টারসহ ১০-১২ জন প্রকৌশলীদের সরকারি কাজে বাধা প্রদান করে। প্রকৌশলীদের পক্ষ থেকে বাধা প্রদানকারীদের অবহিত করা হয়, মিটার বহির্ভূত বিদ্যুতের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। ওই সময়ে প্রকৌশলীদের সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন এবং আরেক উপ-সহকারী প্রকৌশলী মাসুম পারভেজ রুবলকে লাঠি দিয়ে আঘাত করে অভিযুক্তরা। লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হন প্রকৌশলীরা।
এ সময়ে বক্তারা বলেন, এই বিষয়ে তারাকান্দা থানায় মামলা করা হলেও অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। লাঠি দিয়ে প্রকৌশলীদের আঘাত করায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী সার্কেল(২) হাবিবুর রহমান, সার্কেল(১) জসিম উদ্দিন,গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুদৌহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামালপুর সার্কেল এবিএম ফারুক আহমেদ, আইইবির ময়মনসিংহ কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম, ময়মনসিংহ আইইবি কেন্দ্রের সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম কামরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!