1. admin@auchsangbad.com : admin :
বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।১১ এপ্রিল (মঙ্গলবার) দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে হবিগঞ্জের চুনারু ঘাটের ঘটনায় তীব্র, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, খুবই বিস্ময়কর যে নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতিতে একজন মানুষকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করা হয়েছে। হেনস্তা করে, জুতা পেটা করে শারীরিক নির্যাতন করা হয়েছে। এ ধরনের নির্যাতন সভ্য সমাজে আমরা কল্পনাও করতে পারি না। অথচ শাস্তি হিসেবে দোররা মারা তথা বেত্রাঘাত অথবা চাবুক মারার যে প্রথা সৌদি আরবেও ছিল। সেটি বিলুপ্ত করেছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত।আমাদের দেশে উচ্চ আদালতের রায় থাকার পরও একের পর এক সালিশের নামে নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এসব সালিশে প্রভাবশালীদের আধিপত্য এবং নারীর প্রতিনিধিত্ব বা ক্ষমতায়ন না থাকায় সালিশের নামে নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। বক্তারা আরও বলেন, সারা দেশে বিচারহীন অপসংস্কৃতি চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না। তারা আস্কারা পেয়ে একের পর এক অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে। মৌলবাদী শক্তি এসব কাজ করে যাচ্ছে। আমরা মৌলবাদী শক্তি থেকে প্রতিকার চাই। অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফতোয়াবাজদের সামাজিকভাবে বয়কট করে মৌলবাদীর হাত থেকে দেশকে রক্ষা করতে প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোন বিকল্প নেই।
মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমান, মহিলা পরিষদের সহ-সভাপতি মিনতি ঘোষ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রুকসানা বিলকিস, রেহেনা বেগম, কবিজান, ফারহানা, জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার আফসানা ইমু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!