1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
লাইসেন্স বিহীন বিক্রয় হচ্ছে জ্বালানি তেল - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

লাইসেন্স বিহীন বিক্রয় হচ্ছে জ্বালানি তেল

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ রাষ্ট্রীয় সম্পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জ্বালানি তেল। অথচ সেই তেল বিক্রি হচ্ছে খোলা বাজারে, তাও আবার লাইসেন্স বিহীন। বিক্রির জন্য নেই কোন অনুমতিপত্র , মানা হচ্ছেনা সরকারের দেওয়া নিয়ম ও দর। পেট্রোলের দাম সরকারের দেওয়া ১২৫ টাকা দর হলে প্রতিযোগিতার বাজারে সেই তেল বিক্রি হচ্ছে ১২২ টাকা লিটার। যা রীতিমত অবাক করার মত। তাদের এমন দৃশ্য দেখে জনসাধারণের মনে এমনিতেই প্রশ্ন আসছে, তাহলে এই তেল কি চুরির পথে আসা, নাকি সরকার জনগণের সাথে ঠকবাজি করছে? নাকি পাম্প মালিকরা ঠকাচ্ছে? কারন একজন সাধারণ দোকানদার যদি ১২২ টাকা লিটার দিতে পারে তাহলে সরকার কেন পারেনি বা পারছে না? এমন দৃশ্য রাজশাহী বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে। এই এলাকায় ব্যঙের ছাতার মত গড়ে উঠেছে নাম ও লাইসেন্স বিহীন তেল ডিপো। আবার কারো সামান্যতম কাগজপত্র রয়েছে অন্য স্থানের অর্থাৎ অন্য উপজেলা বাজারের। কিন্তু চতুরতার আশ্রয় নিয়ে এই মোহনগঞ্জ বাজারে এসে দিদার্সে হাজার হাজার তেল মজুত করে ব্যবসা করছেন তারা। এমন অভিযোগের খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা মিলে সিরাজগঞ্জ জেলা থেকে আগত সামসুলের দোকান। দোকানে কোন সাইনবোর্ড নেই, নেই অগ্নিনির্বাপক যন্ত্র! দোকানের মালিক সামসুলের সাথে কথা বলে জানা গেল, এই দোকানের নাম “মেসার্স সামিহা এন্ড আতিয়া এন্টার প্রাইজ “। কিন্তু রশিদের গায়ে সত্বাধিকার বা মালিক হিসেবে নাম রয়েছে মোঃ আঃ সামাদ মোল্লার। জানতে চাইলে সমসুল বলেন, আমি আগে এই দোকানের ম্যানেজার ছিলাম, পরে আমি এই নামের লাইসেন্স কিনে নিয়েছি। কিন্তু এক স্থানের লাইসেন্স ব্যবহার করে অন্য স্থানে তো ব্যবসা করা যাইনা। আপনি কেন করছেন? তখন তিনি প্রতিবেদককে সাত পাঁচ বোঝাতে থাকেন। যা নিয়মের বাইরে। তবুও পুর্বের লাইসেন্স দেখতে চাইলে সামসুল বলছেন লাইসেন্স দোকানে নাই। মোবাইলের ছবিতে একটি লাইসেন্স দেখালেও সেটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই অর্থাৎ ২০১২ সালে। (দোকানটি শহর থেকে হাটকানপাড়া হয়ে বাজারে ঢুকতে শুরুতে পড়ব)। সেখান থেকে বেরিয়ে আরেক দোকানে ঢুকতেই দেখা মিললো, টিনের দোকান। সেখানেও দেখা মিললনা সাইনবোর্ড ও অগ্নিনির্বাপক যন্ত্র! দোকান মালিকের নাম মোঃ বাচ্চু রানা। এই বাচ্চু দুর্গাপুর উপজেলার নন্দিগ্রাম গ্রামের আঃ সাত্তার মন্ডলের ছেলে। তার সাথে কথা বললে তিনি জানান, আগে পার্টনারশীপে ব্যবসা করতেন। বর্তমানে আলদা হয়ে ব্যবসা করছেন। তারও একই অবস্থা। কোন কাগজপত্র নেই। অথচ তার দোকানের রশিদে দুইটি দোকানের নাম রয়েছে এবং মালিক হিসেবে অন্য নাম রয়েছে। দোকানের নাম রয়েছে “মেসার্স বাচ্চু রানা ট্রেডার্স” ও মেনার্স সাহেদা ট্রেডার্স “। এই রশিদে বাজারের নামও দেখা যাচ্ছে অন্য স্থানের। এভাবে পুরো মোহনগঞ্জ বাজার যেন, লাইসেন্স বিহীন ডিপো’র কারখানায় পরিনত হয়েছে। এভাবে পুরো বাজার ঘুরে আরও অনেক দোকান চোখে পড়লো। যাদের কারো লাইসেন্স নাই। থাকলেও অন্য স্থান ও এলাকার। মোহনপুর উপজেলাধীন কুটিবাড়ি বাজার ও বাগমারার চিকাবাড়ি বাজারে রয়েছে অবৈধ তেল ডিপো। স্থানীয়দের অভিযোগ এদের বিরুদ্ধে প্রশাসনের নজর পড়ছে না! কারন, গত ২০১৬ সালের ৩১ মার্চ বিকেলে লিটন নামে এক ব্যক্তির তেলের ডিপো থেকে আগুন ধরেছিল। সেদিন এই বাজারে ২২টি দোকান পুড়ে ছাই হয়েছিল। এ সময় আহত হয়েছিলেন অন্তত ১৫ জন। তারপরও তারা এভাবেই ব্যবসা করছেন!! পরে ঐ এলাকার সচেতন মহলের সাথে কথা বললে তারা বলছেন, আমাদের ২০১৪ সালের জাতীয় নির্বাচনের দিনগুলোর স্বরণ করলে, মনে পড়ে যায় জামায়াত শিবিরের জ্বালাও পোড়াও তান্ডবের কথা। সেসময় এরকম খোলা দোকান থেকে পেট্রোল, অকটেন নিয়ে তারা আগুনের রাজত্ব করেছিল। তারপরও প্রশাসন এধরনের দোকানের ব্যাপারে সচেতন হচ্ছে না। এ বছর নির্বাচনের বছর। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সজাগ থাকলেও এই সকল লাইসেন্স বিহীন তেল ডিপোর ব্যাপারে কেন এত উদাসিন, তা বোধগম্য নয়। আবার অনেকে দাবী তুলছে, প্রশাসন এদের থেকে সুবিধা নেই। তাছাড়া কেন এদের ব্যাপারে নিশ্চুপ বা এদেরকে রুখতে পারছে না?

পরে তেল ডিপো’র বিষয়ে জানতে রাজশাহী জ্বালনি তেল ডিলার ও ডিষ্টিবিউশন এসোসিয়েশনের সভাপতি ও মেসার্স লতা ফিলিং স্টেশন এর মালিক মোঃ মনিমুল হকের সাথে কথা বললে তিনি জানান, এমন ডিপো’র সংখ্যা অনেক, যাদের কোন লাইসেন্স নাই। শুধু বাগমারা নয়, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে লাইসেন্স বিহীন তেলের ডিপো। তারা তেল অন্য উপায়ে নিয়ে আসেন। তেলের দাম ও নিয়মের কথা বললে, তিনি বলছেন আমাদের তো পুলিশ প্রশাসন নেই যে, তাদের বিরুদ্ধে অভিযান বা একশন নিব। তবে তাদের বিরুদ্ধে একশন নিতে পারবে, যারা এদের লাইসেন্স দেয়। আর দামের ব্যাপারে সরকার আমাদের একটা রেট বেঁধে দিয়েছে এর বাইরে কিছু করার সুযোগ নাই। যারা খোলা বাজারে কম দামে তেল বিক্রি করছে তাদের কোন খরচ থাকেনা। তাদেরকে কোথাও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না। তাদের কোন কর্মচারীর বেতন লাগেনা। যার কারনে তরা নুন্যতম লাভে তেল বিক্রি করছে।তবে আপনি বললন, আমরাও এধরনের অনুমোদনহীন ডিপো বন্ধের জন্য চেষ্টা করবো। এছাড়াও এই প্রতিবেদকের সাথে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!