
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মাদক সম্রাট মোঃ আলী হোসেন প্রকাশ দুলালকে (৫০) বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি টিম। খুব গোপন সুএে খবর পেয়ে এই দুর্ধর্ষ এ মাদক কারবারির গ্রেফতার করাতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।ধৃত আলী হোসেন উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর মিয়াজী বাড়ির মৃত-আলী আশ্বাদের ছেলে।র্যাব তার কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নাঙ্গলকোট থানায় সোপর্দ করেন। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।মামলা সূত্রে জানা যায়, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীতে কর্মরত এস,আই এটিএম শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মক্রবপুর পূর্বপাড়া কাজী মার্কেট¯’ ইউছুপের আড়তের সামনে থেকে আলী হোসেন প্রকাশ দুলালকে মাদক সহ আটক করে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ আলী হোসেন প্রকাশ দুলাল দীর্ঘদিন থেকে এলাকায় মাদক দ্রব্য সেবনও পাচারের ব্যবসা করে আসছেন। এতে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়েছন। অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। তার গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা একজন দুর্ধর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করার জন্য র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা পাশ্ববর্তী দেশ ভারত থেকে এসব মাদকদ্রব্য চৌদ্দগ্রামের উপর দিয়ে এনে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় এবং পাশ্ববর্তী নোয়াখালী জেলার বিভিন্ন ¯স্তানে পাচার করে আসছে।এতে এ অঞ্চলের যুব সমাজসহ স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা পর্যন্ত এ মাদক সেবনে জড়িয়ে পড়ছে।স্হানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ গ্রহণ করে না বিধায় তাদের তৎপরতা দিন দিন বেড়ে চলছে। এতে এলাকাবাসীরা তাদের সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়ে গেছে।এলাকাবাসী মাদক কারবারির সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে ভবিষ্যতে যেন এধরনের জঘন্যতম কাজে যেন জড়াতে না পারে সে জন্য কঠোর ব্যবস্হা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।