1. admin@auchsangbad.com : admin :
এনামুলের অশ্লীল ভিডিও ফাঁস - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এনামুলের অশ্লীল ভিডিও ফাঁস

  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার পঠিত

সুমন রাজ রাজশাহী,প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের নারী কেলেংকারী যেনো পিছুই ছাড়ছে না। এবার সাংসদ এনামুলের অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। দুইদিন যাবৎ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৫ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।ভিডিও ভাইরালের পর থেকে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা ঝড়। বাগমারা’বাসি এ নিয়ে পড়েছে চরম বিড়ম্বনায়। একজন জনপ্রতিনিধি ও শিল্পপতি হওয়ার পরেও একের পর এক নারী কেলেংকারী, তাঁর চারিত্রিক স্খলনের স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন বাগমারাবাসী। এরকম জনপ্রতিনিধির কাছে নারীরা সুরক্ষিত নয় বলেও মনে করছেন রাজনৈতিক নেতারা।ভিডিও ফুটেজ সংসদ সদস্য ইঞ্জি: এনামুলকে ঐ নারীকে বলতে শোনা যাচ্ছে যে, হাজার কোটি টাকা লোন পাওয়া কি এতো সহজ। তুমি দুই কোটি টাকা লোন নিতে যাও তো, কত ঠেলা। কোন বেটি বলেছে আমার এতো টাকা লোন আছে, বেয়াদব মহিলা। তিনি এসময় বলেন, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক। আমার ব্যাংকের যে লোন আছে, তার দশগুন টাকার গাড়ি আছে। সম্পদও আছে প্রচুর। তার ব্যবহৃত পাজেরু গাড়ি আছে ৭টা। গাড়িগুলোর দাম কোটি কোটি টাকা।মেয়েটিকে তিনি বিশ্বাস দিতে বলছেন, আমি যে গাড়িতে চড়ি তার দাম ৬ কোটি টাকা। এরকম ৪টি গাড়ি আছে, তোমার ভাবী ও আমার ছেলের কাছে । আমার লোন নিয়ে ঐ বেটির লাভ কি ? মেয়েটিকে তিনি ফোর্স করে বলেন, কথা বলো না কেনো ? কথা না বললে আমি ফোন রেখে দিবো। এছাড়াও তিনি ঐ মেয়েকে তাঁর শরীর দেখাতে বলেন। ঐ সময় তিনি বলেন, আগেই নিচে, আগে উপরে থেকে দেখাও। এ সময় তিনি নারীর শরীর নিয়ে অশ্লীল কথা বলতে থাকেন।ভিডিও ফাঁসের বিষয়ে জানতে বাগমারা-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ। আর এরকম কোন বিষয় আমার জানা নাই।কথা বললে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমরা বাগমারা’বাসি হতাশ। এমন একজন এমপি পেয়েছি, যার নারী কেলেংকারীর ঘটনা, দুদিন পর পর প্রকাশ পায়। তার নিকট নারী ভোটারসহ কর্মীরা নিরাপদ নয়। অনেক নারী কর্মী এখন আতংকে আছেন। বাগমারায় নারী ভোটারের সংখ্যা বেশি। তিনি আরও বলেন, এমপি কখনো আওয়ামী লীগ করেনি। তিনি এখন জামায়াত-বিএনপির আশ্রয় প্রশ্রয়দাতা। এখন বাগমারায় তাঁর পাশে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী নেই, আছে কিছু হাইব্রিড পাতি নেতা।প্রসঙ্গত, এর আগেও এক নারী তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা করার অভিযোগ তুলেছিলো। ঐ নারী সে সময় তার চারিত্রিক স্খলনের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন।এছাড়াও সে বিভিন্ন সময়ে অসহায় নারীদের অর্থনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। লোক সমাজের ভয়ে অনেকেই সে সময় মুখ খোলেনি। তবে এখন অনেকেই মুখ খুলতে শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!